প্রথম স্ত্রীকে টলিউডে ‘দিদি’ বলেই পরিচয় করান হিরণ, অনিন্দিতা ছিলেন বিশ্ববাংলার কর্মী, এখন কী করেন?
হিরণ যে বিবাহিত সেকথা ইন্ডাস্ট্রিতে গোপন করেছিলেন খোদ নায়কই।
চিরকাল লাইমলাইটের অন্তরালে থেকে সংসারযুদ্ধ চালিয়ে যাওয়া অনিন্দিতার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। মঙ্গলবার হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয়বার ছাঁদনাতলায় বসার খবর প্রকাশ্যে আসার পর জল গড়িয়েছে বহু দূর। বুধবার রাতেই নতুন স্ত্রী আইনি চ্যালেঞ্জ ছোঁড়ার পর পুলিশের দ্বারস্থ হন অনিন্দিতা। তারপর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য ঝুলি থেকে বেরিয়ে পড়েছে!
আরও পড়ুন:
আরও পড়ুন:
অনিন্দিতা বলছেন, "হিরণ-ঋতিকার সম্পর্কের বিষয়টা নিয়ে যখন প্রচণ্ড মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি হিরণের সঙ্গে সামনাসামনি কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমাকে মেসেজে জানিয়েছিল- 'কিছুটা সময় দাও।' তারপর আর ওর দেখা করার সময় হয়নি, আর বাকিটা তো এখন সকলেই জানেন!" কীভাবে সংসার চালাচ্ছেন এখন তিনি?
অনিন্দিতা নিজেই জানিয়েছেন যে, "আগে আমি 'বিশ্ববাংলা'য় কাজ করতাম। তার পর ছেড়ে দিয়ে নিজের ক্যাফে এবং শাড়ির ব্যবসা শুরু করেছি। এ সব নিয়েই থাকি আমি।" ইতিবাচক পরিবেশের মধ্যে নিজেকে বেষ্টিত রাখতেই কাজ শুরু করেন তিনি। তবে সোশাল মিডিয়া বলছে, গত কয়েক বছরে মেয়ে নিয়াসাকে নিয়ে বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন অনিন্দিতা। সেসব ফ্রেমে হিরণের দেখা নেই। (ছবি- ফেসবুক)