পুজোর উদ্বোধন থেকে কালীঘাটে কালীদর্শন! দেখে নিন শাহের বঙ্গ সফরের ছবি
বৃহস্পতিবার রাতে শহরে আসেন অমিত শাহ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আজ শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। সকালেই পুজো উদ্বোধনের মঞ্চ থেকে শাহ বলেন, বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শাহের কথায়, “শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার প্রগতি আর নারীশিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন, তা ভোলার নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ব্যকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফে আর বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি।”