শৌচালয়ে যেতে গেলে বাউন্সারের দাপট, নেই জলের ব্যবস্থাও! অনন্যা-সুকান্তর বিয়ে নিয়ে চরম বিতর্ক নেটপাড়ায়
মাসকয়েক ধরেই বিয়ের প্রস্তুতির নানা ঝলক সোশাল মিডিয়ায় তুলে ধরছিলেন হবু দম্পতি। এবার ফাল্গুনী সন্ধেয় মধুরেণ সমাপয়েৎ। কিন্তু বিয়ের আসরে কেন বিতর্ক?
আরও পড়ুন:
খবর, বিয়ের আসরে যাতে অনন্যা-সুকান্তর ছবি তুলতে না পারেন ছবিশিকারীরা, তার জন্য পরীক্ষা কেন্দ্রের মতো কড়া পাহাড়ায় ছিল বাউন্সাররা। ভাইরাল পোস্ট অনুযায়ী, ওই রাতে অনুষ্ঠান বাড়িতে শৌচাগারটুকু ব্যবহার করতে পারেননি তাঁরা। কারণ হঠাৎ করেই নির্দেশিকা আসে যে, মহিলা সাংবাদিকদের সঙ্গে একজন করে পুরুষ বাউন্সার সঙ্গে যাবেন। শৌচাগারের বাইরে দাঁড়াবেন যাতে সেখান থেকেও ফুটেজ না নেওয়া হয়।