২২ বছরেই অবসর, খেলেননি আইপিএলও, তবু শচীন-ধোনি-বিরাটের চেয়েও ধনী! কে এই ক্রিকেটার?
তাঁর সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।
বিশ্বের সবথেকে ধনকুবের ক্রিকেটার কে? প্রশ্নটা করলেই সম্ভাব্য জবাব হিসাবে সবার আগে আসবে শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের নাম। কিন্তু এই তিনটি নামই ভুল। ভনিতা না করে উত্তরটা দিয়েই দেওয়া যাক। আর্যমান বিড়লা। শচীন, বিরাট, ধোনিদের থেকে অনেক বেশি সম্পত্তির মালিক তিনি। কেবল ভারতের নয়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারও তিনি।
আরও পড়ুন:
তিনি ভারতের ধনুকবের শিল্পপতি কুমার শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার পুত্র এবং আদিত্য বিড়লা গ্রুপের উত্তরাধিকারী। বিত্তশালী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও নতুন কিছু করে দেখানোর তাগিদ থেকে শুরুতে ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আর্যমান। ২০১৭ সালের ২৫ নভেম্বর মধ্যপ্রদেশের হয়ে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। রনজি ট্রফিতে খেলেই দক্ষতার প্রমাণ দেন।
ওড়িশার বিরুদ্ধে ম্যাচে রজত পাতিদারের সঙ্গে ওপেনিং জুটিতে ৭২ রান জোড়েন আর্যমান। এরপর দ্রুত নজর কাড়েন ক্রিকেটমহলে। ২০১৮-র নভেম্বরে বাংলার বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম অপরাজিত ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। এরপর দ্রুত লাইমলাইটে আসেন তিনি। ২০১৮ সালে ৩০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।