বাংলাদেশের এই অভিনেত্রীর যেমন রূপ, তেমনই গুণ। বেশ ভালো তর্ক করতে পারেন তিনি। ডিবেটার হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন নুসরত। বাংলাদেশের জাতীয় স্তরের ডিবেট চ্যাম্পিয়নদের একজন তিনি।
৪৭
গ্ল্যামার দুনিয়ার নুসরতের পথ চলা শুরু মডেলিংয়ের মাধ্যমে। একাধিক টেলিভিশন কমার্শিয়াল ও খবরের কাগজের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে।
৫৭
ওপার বাংলার পাশাপাশি টলিউডেও নুসরত বেশ জনপ্রিয়। তাঁর অভিনীত বেশ কিছু ছবি ইতিমধ্যেই কলকাতার মানুষের কাছে অত্যন্ত পছন্দের।
বাংলাদেশি বিউটির ঝুলিতে যেমন ওপার বাংলার 'শাহেনশা', 'অপারেশন সুন্দরবন'-এর মতো সিনেমা আছে, তেমনই রয়েছে এপার বাংলার 'বস', 'আবার বিবাহ অভিযান'-এর মতো ছবি।
৭৭
মুজিবর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত। আগামীতে তাঁকে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত 'ওয়েডিং বেলস'-এ। আইন নিয়ে পড়াশোনা বাংলাদেশি অভিনেত্রীর। ২০২১ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
রবিবার ফের ভারত-পাকিস্তান মহারণ। এবার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে। সদ্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে দুই দেশের ক্রিকেট যুদ্ধ নিয়ে যে বিতর্ক হয়েছে, মহিলাদের ম্যাচ নিয়েও যে উন্মাদনা তৈরি হবে, তা বলাই বাহুল্য।
২৯
তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। ওয়ানডের নিরিখে এখনও পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। আর সেখানে ১১ বারই জিতেছে ওমেন্স ইন ব্লু। খুব অঘটন না ঘটলে রবিবার ভারতের পক্ষে সংখ্যাটা আরেক ধাপ বাড়বে।
২০০৫ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। করাচির সেই ম্যাচে মিতালী রাজের ভারত ১৯৩ রানের ব্যবধানে জিতেছিল। সেঞ্চুরি করে নায়িকা হয়েছিলেন জয়া শর্মা।
৪৯
ওয়ানডেতে দুই দলের শেষ সাক্ষাৎ ২০২২ সালে। তখনও অধিনায়ক মিতালী রাজ। সেই ম্যাচে পূজা বস্ত্রকরের ৬৭ রানের সৌজন্যে ভারত ১০৭ রানে জিতেছিল।
৫৯
মাঝে জয়পুর হোক বা কলম্বো, ভারতেরই জয়জয়কার। এমন নয়, দুই দেশের লড়াইয়ে টানটান উত্তেজনা ছিল। প্রতিবারই বিরাট ব্যবধানে জিতেছেন মিতালী রাজ, ঝুলন গোস্বামীরা। রানের দিকে সর্বোচ্চ ব্যবধান ২০৭, সর্বনিম্ন ৮০। উইকেটের নিরিখে যথাক্রমে ১০ উইকেট ও ৬ উইকেট।
দুই দেশের লড়াইয়ে সবচেয়ে বেশি রান রুমেলি ধরের। ২০০৫ থেকে ২০০৯-র মধ্যে ৭ ম্যাচে তিনি করেছিলেন ২৯২ রান। তারপর আছেন মিতালী রাজ (২৭১ রান)।
৭৯
সবচেয়ে বেশি উইকেটও রয়েছে ভারতের নামে। এই তালিকায় যুগ্মভাবে শীর্ষে একতা বিস্ত ও ঝুলন গোস্বামী। দুজনেই ১১টি উইকেট পেয়েছেন। তবে একতা পেয়েছেন ৩ ম্যাচে ও ঝুলন ৯ ম্যাচে।
৮৯
২০১৭-য় পাকিস্তানের বিরুদ্ধে স্বপ্নের ফর্মে ছিলেন একতা। দুটি ম্যাচে ৫টি করে উইকেট নেন। তার মধ্যে অবিশ্বাস্য ছিল ফেব্রুয়ারিতে ভারত-পাক মোকাবিলায় তাঁর পারফরম্যান্স। ১০ ওভার বল করে ৮ রান দেন। ৭টি মেডেন। ঝুলিতে পাঁচ উইকেট। ব্যাট হাতে এক ইনিংসে সর্বোচ্চ রান জয়া শর্মা (১৩৮)।
৯৯
এবারও কি একতরফা লড়াই হবে? তবে এবার কিন্তু ক্রিকেটীয় লড়াইয়ের সঙ্গে আলোচনায় আসতে পারে অন্য বিতর্ক। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া জানান, গত একসপ্তাহে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের কোনও উন্নতি হয়নি। বরং সম্পর্ক আরও খারাপ হয়েছে। তিনি বলেন, “করমর্দন বা আলিঙ্গন হবে কি না, তা এখনই আমি নিশ্চিত করে বলতে পারব না।”
স্থূলতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সময় আমরা হঠাৎ করেই চিনি খাওয়া বন্ধ করে দিই। কিন্তু খাদ্যতালিকা থেকে হঠাৎ করেই চিনি বাদ দিলে শরীরের কিছু পরিবর্তন দেখা দেয়। এমনকী শরীরে শক্তির মাত্রাতে তারতম্য ঘটতে পারে। চিনি খাওয়া হঠাৎ করে পুরোপুরি বন্ধ করে দিলে নানা রকম সমস্যা তৈরি হয়। কোন কোন সমস্যা? চলুন জেনে নেওয়া যাক।
২৮
হঠাৎ চিনি ছাড়লে অন্ত্রের মাইক্রোবায়োটায় পরিবর্তন দেখা দেয়। এর ফলে প্রাথমিক ভাবে বদহজম ও পেট ফাঁপা রোগ দেখা দিতে পারে। সামগ্রিক ভাবে অন্ত্রের স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
চিনি খাওয়া বন্ধ করলে শরীরে শক্তির মাত্রা অনেকটাই কমে যায়। তাই সুষম খাদ্য গ্রহণে এই অভাব পূরণ করা প্রয়োজন। অন্যথায় শরীরে ক্লান্তি বোধ ও ক্ষেত্র বিশেষে দূর্বলতা দেখা দেয়।
৪৮
চিনি খাওয়া হঠাৎ করে ছেড়ে দিলে শরীর নিজেকে শোধন করতে শুরু করে। ফলে প্রাথমিক পর্যায়ে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা যদিও দীর্হস্থায়ী হয় না। কিছু দিন পর ত্বক পরিষ্কার হয়ে যায়।
৫৮
চিনি খাওয়া ছেড়ে দিলে দৈহিক ওজনের তারতম্য ঘটতে পারে। চিনি খাওয়া বন্ধ করলে খুব স্বাভাবিক ভাবেই শরীরের ওজন কমে যায়।
শরীরে কর্টিসলের মাত্রা বা স্ট্রেস হরমোনকে প্রভাবিত করে চিনি। তাই চিনি খাওয়া হঠাৎ বন্ধ করলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।
৭৮
চিনি খাওয়া বন্ধ করলে তা সরাসরি ডোপামিন ও সেরোটোনিনের মতো আবেগ নিয়ন্ত্রণকারী হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর ফলে মেজাজের পরিবর্তন ঘটে বিরক্তি ও একঘেয়মি দেখা দেয়।
৮৮
সহজে চিনি খাওয়া বন্ধ করা উচিৎ নয়। এতে মিষ্টি খাওয়ার আকাঙ্খা বেড়ে যায়। এতে হিতে বিপরীত ঘটে। তাই চিনি খাওয়া যদি বন্ধ করতেই হয়, তাহলে আস্তে আস্তে তা কমানো উচিৎ। এতে শরীর নিজের মতো করে তা সয়ে নেয়। এক্ষেত্রে অন্য কোনও সমস্যাও চট করে দেখা দেয় না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) অনুযায়ী, পুরুষদের দৈনিক ৩৬ গ্রাম (প্রায় ৯ চা চামচ) এবং মহিলাদের দৈনিক ২৫ গ্রাম...