ডাউকির ‘আয়না’য় মুখ দেখা যাচ্ছে না আর! দূষণের কবলে এশিয়ার সবচেয়ে স্বচ্ছ নদী
দেখে নিন মেঘালয়ের এই নদীর মন ভোলানো ছবি।
উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য মেঘালয় মূলত বিখ্যাত কবিগুরু বর্ণিত 'শেষের কবিতা'র শিলংয়ের জন্য। 'মেঘের বাড়ি' বা মেঘালয় নাম তার সার্থক! সত্যিই 'এখানে মেঘ গাভীর মতো চরে'। পাহাড়ি পথ ধরে দু-এক পা এগোলেই দেখবেন, আপাদমস্তক মেঘে ঢাকা। কিন্তু শুধু শিলংই নয়, এ রাজ্যের আরও অনেক জায়গাই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে। তারই একটা ডাউকি নদী, আসল নাম উমনগোট। পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের গা বেয়ে সোজা বয়ে গিয়েছে নদীটি। বিশেষত্ব...