আল্লুর থেকে সাত গুণ পারিশ্রমিক কম দীপিকার, ‘রাকা’র জন্য কত পেলেন রশ্মিকা?
হাইভোলটেডজ ছবির সেলেবদের পারিশ্রমিক নিয়ে ভক্তরা সবসময়ই উৎসুক। তাহলে জেনে নেওয়া যাক ‘রাকা’-তে অভিনয়ের জন্য কোন তারকার পকেটে কত এল।
আরও পড়ুন:
এই ছবির পারিশ্রমিক ঘিরে চর্চার কেন্দ্রে বলিউডের 'মস্তানি'। এই ছবিতে দীপিকার পারিশ্রমিক আল্লুর থেকে প্রায় সাত গুণ কম। এক্ষেত্রে একটা বিষয় না বললেই নয় দীপিকা কিন্তু, পারিশ্রমিক নিয়ে কখনও সমঝোতা করেন না। নারী-পুরুষের সমানধিকারের দাবিই করেছেন বরাবর। তারপরও কেন অভিনেতার তুলনায় কম পারিশ্রমিকে রাজি হলেন সেই বিষয়ে ইন্ডাস্ট্রির অন্দরে শুরু ফিসফাস।
শোনা গিয়েছিল দীপিকা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে অভিনয়ের কথা ছিল। তবে মাতৃত্বকালীন বিরতির পর তিনি কিছুটা সময় বিরতি চেয়েছিলেন। মেয়ে দুয়ার সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকা। পরে সেই ছবি থেকে বাদ পড়েন দীপিকা এবং তাঁর পরিবর্তে যোগ দেন তৃপ্তি দিমরি। এরপরই 'জওয়ান' খ্যাত পরিচালকের সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর ঘরনি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, 'রাকা'র নির্মাতারা গত বছর অর্থাৎ ২০২৫-এ একটি ভিডিওর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দীপিকাকে স্বাগত জানিয়েছিলেন। ঠিক তার কয়েকদিন আগে থেকেই সন্দীপ রেড্ডি ভঙ্গার সঙ্গে ‘স্পিরিট’-এ কাজের প্রস্তাব নিয়ে দীপিকার সঙ্গে বিবাদ চরমে পৌঁছায়। পরিচালক অভিযোগ করেছিলেন, দীপিকা আট ঘণ্টার বেশি কাজে নারাজ। এই বিষয়টিকে সামনে রেখে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি। শাহরুখ, অজয়ের মতো ইন্ডাস্ট্রির বহু সেলেব তাঁকে সমর্থন করলেও অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন।