‘ধুরন্ধর’ একাই নয়, বলিউডের এই ছবিগুলিও রিল ও রিয়েলের আশ্চর্য মন্তাজ
বাস্তবের প্রতিফলন সিনেমায় তৈরি করে অন্য ‘জাদু’!
মীর রঞ্জন নেগির বায়োপিক 'চক দে ইন্ডিয়া' হকির জনপ্রিয়তা রাতারাতি ফিরিয়ে এনেছিল এই দেশে। নেগির চরিত্রে জীবনের অন্যতম সেরা অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিটি কেবল একটি স্পোর্টস ড্রামা নয়, এটি দেশপ্রেম এবং নারীশক্তির এমন এক মিশেল যা পর্দার সামনে থাকা দর্শকদের উদ্বুদ্ধ করে জীবনসংগ্রামে এগিয়ে যেতে। জেদি কোচের চরিত্রে শাহরুখের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের একজোট লড়াইয়ের কাহিনিকে সত্যি করতে কার্যতই অনামী অভিনেত্রীদের কাজও চমকে...
আরও পড়ুন:
১৯৯৩ সালে গোটা দেশ শিউরে উঠেছিল বম্বে (তখনও মুম্বই হয়নি) বিস্ফোরণে। প্রাণ হারিয়েছিলেন ২৫০-রও বেশি মানুষ। আহতের সংখ্যা হাজারেরও বেশি। সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছিল 'ব্ল্যাক ফ্রাইডে'। প্রবল প্রশংসিত হয়েছিল ছবিটি। হামলার প্রতিটি দিক যেভাবে চিরে চিরে দেখানো হয়েছিল তা বিস্ফোরণের নেপথ্যের ছবিটা পরিষ্কার করে তুলেছিল দর্শকদের সামনে।
আরও পড়ুন:
দাউদ ইব্রাহিম ও হাজি মস্তান। দুই কুখ্যাত গ্যাংস্টারের জীবনের উপরে ভিত্তি করে নির্মিত হয়েছিল 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই'। তবে ছবিটিতে ছিল বহু বাণিজ্যিক উপাদানও। ফলে সুপারহিট হলেও 'ব্ল্যাক ফ্রাইডে'র মতো সত্যনিষ্ঠ বলা যায় না এই ছবিটিকে। তবে ছবির মূল ভিত্তি ছিল এই দুই কুখ্যাত অপরাধীর 'বাস্তব' লড়াইয়ের প্রতিফলনই।
'নো ওয়ান কিলড জেসিকা' ছবিও তৈরি হয়েছিল বাস্তব ঘটনাকে মাথায় রখেই। একসময় দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া জেসিকা লাল হত্যাকাণ্ডকে রুপোলি পর্দায় 'জীবন্ত' করে তুলেছিল বিদ্যা বালন ও রানি মুখোপাধ্যায়ের দুরন্ত অভিনয়। রানি ছিলেন এক আইনজীবীর ভূমিকায়। বিদ্যা হয়েছিলেন জেসিকার বোন সাবরিনা লাল। ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি ৪৫ কোটি টাকার ব্যবসা করেছিল।