স্ত্রীরোগ বিশারদ থেকে দুধ বিক্রেতা, অভিনয়ে না এলে কোন পেশা বাছতেন অমিতাভ-শাহরুখ, দীপিকারা?
বিভিন্ন চরিত্রে তাঁরা তাক লাগিয়ে চলেছেন বছরের পর বছর। কিন্তু বলিউডের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা অভিনয়ে না এলে কোন পেশা বেছে নিতেন জানেন?
প্রথমেই আসা যাক বলিউডের 'শাহেনশা'র কথায়। অমিতাভ বচ্চন, অভিনয় জগতে তাঁর অবদান ও প্রতিষ্ঠা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আজ যিনি বলিউডের একজন স্তম্ভ একটা সময় তাঁকেই অসম্ভব লড়াই করতে হয়েছে নিজেকে প্রমাণ করার জন্য। একবার এক 'কৌন বনেগা ক্রোড়পতির' মঞ্চে অমিতাভ খোদ বলেছিলেন, অভিনয়ে না এলে তিনি ট্যাক্সি ড্রাইভার হতেন। তবে শোনা যায়, অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে দুধ বিক্রিও করতেন তিনি...
আরও পড়ুন:
আরও পড়ুন:
ব্যাংককে শেফ হিসেবে জার্নি শুরুন করেছিলেন। অভিনয় জগতে আসার আগে এই পেশার সঙ্গে জড়িয়ে ছিলেন অক্ষয়। উল্লেখ্য,অভিনয়ের মতোই রান্নাকে ভালোবাসেন অক্ষয়। ক্যামেরার মতোই তাঁর এক অমোঘ টান রান্নাঘরের প্রতি। বলিউডের 'খিলাড়ি' তাই 'শেফ' হতেন। এছাড়াও এমনকী পারদর্শী তিনি মার্শাল আর্টসের মতো বিষয়েও। তাই অভিনয়ে না এলে এই দুই পেশাতেই নিজেকে প্রতিষ্ঠার কথা ভাবতেন অক্ষয়।