নিজেকে উভকামী ঘোষণার পর টিভি তারকার সঙ্গে প্রেম, ইউরোপে ঝড় তুলছেন সবচেয়ে লাস্যময়ী ফুটবলার
সম্প্রতি তিনি লেস্টার সিটি উইমেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জুন মাসে ভিলা পার্টনার কাজ ক্রসলির সঙ্গে বিচ্ছেদের পর লাস্যময়ী সুইস ফুটবলারের প্রেমে পড়েন মন্টেল। এরপর থেকে তাঁর সঙ্গে চুটিয়ে ডেটিং করছেন। সম্প্রতি মন্টেলই তাঁর ইনস্টায় আলিশার সঙ্গে একাধিক আদুরে ছবি ও ভিডিও পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল। সেখানে গ্ল্যামারের ছটায় আগুন ঝরিয়েছেন আলিশা। তাঁকে টপলেস অবস্থায় দেখে অনেকেরই অ্যাড্রেনালিন মাত্রা বৃদ্ধি পেয়েছে বৈকি।
ইংলিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন সপ্তাহান্তের ছুটিতে আলিশা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে কোমো অ্যাপার্টমেন্টে কাটিয়েছেন। ইটালির লম্বার্ডি অঞ্চলে অবস্থিত লেক কোমো। যার নৈসর্গিক সৌন্দর্য অতুলনীয়। ইংরেজি 'Y' আকৃতির এই হ্রদের পাড় ঘেঁষে গড়ে উঠেছে বেশ কিছু বিলাসবহুল ভিলা। এর মধ্যেই একটি আলিশার।
এহেন তারকা ফুটবলার ব্যক্তিগত জীবন নিয়ে কখনও লুকোছাপা করেননি। নিজেকে উভকামী হিসাবে ঘোষণা করেছিলেন। জাতীয় দলের সতীর্থ র্যামোনা বাখম্যানের সঙ্গে সম্পর্কে জড়ান। তখন নিজেকে সমকামী বলে পরিচয় দিতেন আলিশা। পরবর্তীকালে অ্যাস্টন ভিলার পুরুষ দলের ব্রাজিলীয় ফুটবলার ডগলাস লুইজের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানা যায়। যদিও ২০২২ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
অতীতকে ভুলে এখন আলিশার হার্টথ্রব মন্টেল। ব্যালার লিগে দু'জনে একসঙ্গে কাজ করেছেন। আলিশা দল পরিচালনা করেন। মন্টেল খেলেন। সেখানই তাঁদের ঘনিষ্ঠতা গভীরতা পায়। নেটিজেনরা লিখছেন, 'আজ হয়তো মন্টেল নিজেই তাঁর ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না।' ২৭ বছর বয়সি আলিশা দু'বছর ছ'মাসের নতুন চুক্তিতে লেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবে থাকছেন। নতুন ক্লাবে যোগ দিয়ে তিনি বলেন, 'লেস্টার অসাধারণ ক্লাব। আমি...