দুই ‘চুক্তিহীন’ তারকা, রায়না-ভাজ্জির থেকেও কম আয় যুবরাজের! এগারোর বিশ্বজয়ীদের রোজগার কত ছিল?
সেবার ধোনি-রায়নাদের কত পুরস্কার দিয়েছিল বোর্ড? ১৫ বছর পর ফিরে দেখা ২০১১ বিশ্বজয়ের খুঁটিনাটি।
আরও পড়ুন:
ভারতের বিশ্বজয়ী জয়ের সদস্য ছিলেন শচীন তেণ্ডুলকর। ষষ্টবারের চেষ্টায় ওয়ানডেতে বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয় তাঁর। টুর্নামেন্টে ভারতের টপ স্কোরারও ছিলেন মাস্টার ব্লাস্টার। বিশ্বকাপের সময় শচীন ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এ গ্রেডে ছিলেন। সেসময় এ গ্রেড চুক্তির জন্য মিলত এক কোটি টাকা। সেই সঙ্গে প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ৭ লক্ষ, ওয়ানডে ম্যাচের জন্য ৪ লক্ষ ও টি-২০ ম্যাচের জন্য ২ লক্ষ টাকা করে পাওয়া যেত।
আরও পড়ুন:
২০১১ বিশ্বকাপে ভারতের সেরা তারকা ছিলেন যুবরাজ সিং। কিন্তু বিশ্বকাপের আগে তাঁর ফর্ম ভালো ছিল না। তাছাড়া টেস্টে তিনি সেসময় দলে ছিলেন না। তাই যুবরাজকে রাখা হয়েছিল বি গ্রেডে। তাঁর বার্ষিক চুক্তি ছিল ৫০ লক্ষের। তবে ম্যাচ ফি'র ক্ষেত্রে এ গ্রেডের মতোই টেস্ট ম্যাচের জন্য ৭ লক্ষ, ওয়ানডে ম্যাচের জন্য ৪ লক্ষ ও টি-২০ ম্যাচের জন্য ২ লক্ষ টাকা করেই পেতেন।
মজার কথা হল বিসিসিআইয়ের সঙ্গে কোনও চুক্তি না থাকা সত্ত্বেও সেবার বিশ্বকাপে খেলেছিলেন ইউসুফ পাঠান। এমনকী টুর্নামেন্টের শুরুর দিকে প্রথম একাদশেও সুযোগ পান। যদিও পরে তাঁর বদলে রায়নাকে খেলায় টিম ইন্ডিয়া। মজার কথা হল, কোনও কেন্দ্রীয় চুক্তি না থাকায় স্রেফ ম্যাচ ফিই পেয়েছিলেন পাঠান। প্রতি ম্যাচে তাঁর ফি ছিল ৪ লক্ষ টাকা করে।