স্রেফ সিনেমা নয়, খেলার মাঠেও দাপিয়ে বেড়াচ্ছেন ‘আলফা মেল’! বিরাট-রোনাল্ডোর সঙ্গে আর কারা?
তালিকায় আর কারা?
সৌরভ গঙ্গোপাধ্যায়: 'মহারাজ', 'প্রিন্স অফ ক্যালকাটা', 'দাদা'। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গল্প শেষ হওয়ার নয়। গড়াপেটা কাণ্ডের পর ভারতের অধিনায়ক হয়েছিলেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে উজ্জীবিত করেন। বিশ্বকাপ ফাইনালেও খেলে টিম ইন্ডিয়া। বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই, স্টিভ ওয়েকে মাঠে দাঁড় করিয়ে রাখা, বাদ পড়ে কামব্যাক করা। আর ইংল্যান্ডকে হারিয়ে লর্ডসে শার্ট ওড়ানোর ঘটনা তো কিংবদন্তি।
আরও পড়ুন:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: দ্য ওয়ান মেন আর্মি। আগেও ছিলেন, এখনও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে আল নাসের। গোলের পর গোল। ১০০০ গোলের খুব কাছে দাঁড়িয়ে। মাথায় একগুচ্ছ ট্রফির পালক। যেভাবে দারিদ্র্য থেকে উঠে এসে অন্যতম 'গোট' হয়ে উঠেছেন, তা শিক্ষণীয়। যে কোনও মানুষের জন্য অনুপ্রেরণার। আবার মায়ের জন্য দীর্ঘদিনের প্রেমিকা ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কছিন্ন করতে পারেন।
ক্রিস গেইল: সত্যিই তিনি 'ইউনিভার্স বস'। জীবন উপভোগ করার মন্ত্র তাঁর থেকে শেখা উচিত। ক্রিকেট মাঠে তাণ্ডব করতেন। আর মাঠের বাইরে পার্টি। নিজেকে টি-টোয়েন্টির বিশ্বসেরা বলতে দ্বিধা করেন না। আর অবসরের পর তো তিনি আরও রঙিন। নিউ ইয়ারের পার্টিতে যেভাবে স্বপ্নবসনাদের সঙ্গে উদ্দাম নাচেন, তা দেখতেই তাঁর ইনস্টাগ্রামে ভিড় হয়।
আরও পড়ুন:
ভিভ রিচার্ডস: প্রতিপক্ষের জন্য ভয়ের, ভক্তদের জন্য সমীহের। বিরাট পেশিবহুল চেহারা নিয়ে ব্যাট হাতে দাপট দেখাতেন। না, আসলে বিপক্ষকে ধ্বংস করতেন। হেলমেটের দরকার পড়ত না। বর্ণবিদ্বেষী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না বলে 'ব্ল্যাঙ্ক চেক' ফিরিয়ে দেন। আবার গ্রেগ থমাসের স্লেজিংয়ের জবাবে বল মাঠের বাইরে পাঠিয়ে বলেছিলেন, 'বল দেখতে কেমন হয় জানো তো? এবার খুঁজে নিয়ে আসো।'
ইমরান খান: 'আলফা মেল'। সিনেমাজগতের সৌজন্যে বহু পরিচিত শব্দ। প্রচলিত পুরুষালি মানসিকতা, আত্মবিশ্বাসী আর নেতাসুলভ চলনবলন। যার খাঁটি উদাহরণ ইমরান খান। যখন ক্রিকেট খেলেছেন, তখন শাসন করেছেন। পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছেন। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হন। সেদেশের বহু সমস্যার বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছিলেন 'কাপ্তান'।