টিম গেমে ১০-এ ১০ নারীশক্তি! বিশ্বজয়ে স্মৃতিদের মার্কশিট দিল সংবাদ প্রতিদিন ডিজিটাল
ভারতের বিশ্বজয়ে অবদান রেখেছেন প্রায় সব ক্রিকেটারই।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অমনজ্যোত কৌর (৭/১০): বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অমনজ্যোত। শ্রীলঙ্কার বিরুদ্ধে আট নম্বরে নেমে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। বল হাতেও পেয়েছেন ছ’টি উইকেট। এর মধ্যে শেষ চারের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছিলেন ফোব লিচফিল্ডের উইকেটও ছিল। ফাইনালে অসাধারণ ক্যাচ তো বটেই, তাজমিন ব্রিটসকে রান আউটও করেন তিনি।
রাধা যাদব (৫/১০) ও রেণুকা সিং (৫/১০): বিশ্বকাপে ভারতীয় বোলার ৪ উইকেট তুলেছিলেন। ফাইনালে ৫ ওভারে ৪৫ রান দেন। তবে ফিল্ডিংয়ে রান বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। অন্যদিকে রেণুকার বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি। ৬ ম্যাচে মাত্র ৩ উইকেট পেয়েছেন। তবে গোটা টুর্নামেন্টেই কম রান দিয়েছেন। ফাইনালে ৮ ওভারে মাত্র ২৮ রান দিয়েছেন।