২০২৫ সালেই চুপিসারে বিয়ে করেছেন হিরণ! অতীত ছবিতে ঋতিকার সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা, তুঙ্গে জল্পনা
কেঁচো খুঁড়তে কেউটে! ঋতিকা-হিরণের সমীকরণ ধরিয়ে দিল এই ছবিই।
আরও পড়ুন:
এর মাঝেই যে আঠাশ বছরের ছোট আপ্তসহায়কের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন বিজেপির তারকা বিধায়ক, সেকথা কাকপক্ষীতেও টের পায়নি! নিজেই মঙ্গলবার নেটভুবনে দ্বিতীয় বিয়ের খবর দিয়ে বোমা ফাটিয়েছিলেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে নেন হিরণ, তবে এবার বিধায়কের নবপরিণীতার প্রোফাইল ঘেঁটে বেরল বিস্ফোরক ছবি-মুহূর্ত। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে!
আরও পড়ুন:
হিরণ কি তাহলে ২০২৫ সালেই দ্বিতীয় দাম্পত্য ইনিংস শুরু করেছেন? আর যদি সেটাই করে থাকেন প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের অগোচরে সেটা কীভাবে সম্ভব হল? প্রশ্ন উঠেছে সেটাও। শুধু তাই নয়! গতবছরই যদি বিয়ে করে থাকেন, তাহলে এতদিন বাদে কেন সেই খবর দিলেন? তেমন কৌতূহলও অস্বাভাবিক নয়! যদিও ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাচ্ছেন একাংশ, তবে একজন অভিনেতা, বিধায়কের এমন রাখঢাক নিয়ে যে চর্চা হবে, তা বলাই বাহুল্য।...