নয়া ফিল্ডিং কোচ পেল KKR, দেখে নিন ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া প্রাক্তন ক্রিকেটারের প্রোফাইল
গত মরশুমের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার লক্ষ্যেই যে তারা নেমেছে, তা বুঝিয়ে দিচ্ছে শাহরুখ খানের দল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
কেকেআর এক বিবৃতিতে জানিয়েছে, 'দিশান্ত ইয়াগনিককে দলের ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ করা হল। তিনি আমাদের কোচিং স্টাফে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। অভিষেক নায়ার (প্রধান কোচ), ডিজে ব্রাভো (মেন্টর), শেন ওয়াটসন (সহকারী কোচ), টিম সাউদি (বোলিং কোচ) এবং আন্দ্রে রাসেল (পাওয়ার কোচ)-এর নেতৃত্বে নতুন চেহারার সাপোর্ট স্টাফ ইউনিট নিয়ে আইপিএল খেলবে আমাদের ফ্র্যাঞ্চাইজি।
তীব্র আক্রমণ করা হয়েছিল কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে ভারতীয় বোর্ডকে। বলাবলি চলছিল, বাংলাদেশে যখন নির্বিচারে হিন্দু নিপীড়ন চলছে, তখন কোন যুক্তিতে মুস্তাফিজুরকে এখনও দলে রেখে দিয়েছে কেকেআর? কেন তাঁর সঙ্গে চুক্তি এখনই ছিন্ন করা হচ্ছে না? এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের তরফে কেকেআর-কে বলা হয়, মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার কথা।