ডোভালের প্রাক্তন ডেপুটি, কেন্দ্রের ‘অনুগত’, রাজ্যপাল হয়ে মোদির বহু ‘কার্যসিদ্ধি’র পর এবার বঙ্গে রবি
নতুন রাজ্যপাল হিসাবে ঘোষণা করা হয়েছে আরএন রবির নাম। বাংলার আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এই রায়ের বিরুদ্ধে প্রশ্ন ওঠে, আপত্তি জানান খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৪টি প্রশ্ন তুলে ধরে জবাব তলব করেন সুপ্রিম কোর্টের কাছে। নিজের অবস্থান কিছুটা বজায় রেখে শীর্ষ আদালত জানিয়ে দেয়, রাজ্যপালরা যদি বিল আটকে রাখেন তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভঙ্গ করে। তবে বিল পাশের জন্য কোনও সময়সীমাও বেঁধে দেওয়া যায় না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুতে রবি যেভাবে কাজ করেছেন তারপর তিনিই কেন্দ্রের সেরা অস্ত্র। সেকারণেই ভোটমুখী বাংলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা না করেই রবিকে বসিয়ে দেওয়া হল রাজ্যপালের আসনে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হেনেছে কেন্দ্র, ইতিমধ্যেই এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।