ইব্রাহিমের ‘সমকাম প্রেমে’র গুঞ্জনে তোলপাড় বলিউড! কেন ৫০০০ কোটির পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত সইফপুত্র?
মোটে দু’টো ছবিতে অভিনয়, জানেন ইব্রাহিম আলি খানের নিজের সম্পত্তির পরিমাণ কত?
আরও পড়ুন:
দিন কয়েক আগে শোনা যায়, স্কুলের বন্ধু ওরিকে আনফলো করেছেন সারা-ইব্রাহিম। এযাবৎকাল বিটাউনের কোনও হাইপ্রোফাইল পার্টি, অনুষ্ঠানে দেখা হলেই একে-অপরকে কাছে টেনে ফিল্মি স্টাইলে কুশল মঙ্গল বিনিময় করতে দেখা যেত ইব্রাহিমের দিদি সারা আলি খান এবং ওরিকে। কিন্তু রাতারাতি কী এমন ঘটল, যার জন্যে 'বেস্ট ফ্রেন্ড'-এর সমীকরণ বদলে সটান সাপে-নেউলে সম্পর্ক হল?
'গসিপে'র অন্ত নেই টিনসেল টাউনে। আচমকাই এক রিল ভিডিওয় ইব্রাহিমকে আক্রমণ করার জন্য ওরি বলেন, "সারা, অমৃতা, পলক- অত্যন্ত জঘন্য এই তিনটে নাম।" সারা আলি খানের মা তথা সইফের প্রথম পক্ষের স্ত্রীয়ের নাম অমৃতা সিং। অন্যদিকে বছর দেড়েক ধরেই সারার ভাই ইব্রাহিমের সঙ্গে পলক তিওয়ারির প্রেমের গুঞ্জন। সেই সূত্র ধরেই কেচ্ছা-চর্চা শুরু হয়। এরপরই...
আরও পড়ুন:
একাংশ আবার সেই তত্ত্ব উড়িয়ে বলছেন, 'বন্ধুত্বের গণ্ডি পেরিয়েছিল ওরি-ইব্রাহিমের সম্পর্ক।' আর তাতেই চোখ রাঙান অমৃতা! কারও বা দাবি, 'পলক তিওয়ারির সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই ওরির সঙ্গে দূরত্ব বাড়ে।' যদিও ওরির ধারাবাহিক আক্রমণের মুখে পড়েও এহেন কর্দমাক্ত কেচ্ছা থেকে নিজেদের সরিয়ে রেখেছেন দুই ভাইবোন। তবে চর্চায় ইব্রাহিম আলি খানের কেরিয়ার, সম্পত্তিও।
বলিমাধ্যমে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, পতৌদি পরিবারের সমস্ত সম্পত্তি সরকারের এক আইনের আওতায় রয়েছে। যে নিয়মানুযায়ী, কেউই এই সম্পত্তির স্বত্ব দাবি করতে পারবেন না। যদি সইফের সন্তানরা (সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান) এই সম্পত্তির অধিকার দাবি করতে চান, তাহলে তাঁদের আদালতে মামলা করতে হবে। (ছবি- সংগৃহীত)