বিরাট-গিলরা পেরেছেন, এবারের বিশ্বজয়ী দল থেকে ভবিষ্যৎ মহাতারকা হতে পারেন কারা?
আরসিবি থেকে সিএসকে, ভবিষ্যতে নজর থাকবে একাধিক দলের তারকার দিকে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বৈভব সূর্যবংশী: এবারের বিশ্বকাপের উদীয়মান প্রতিভার মধ্যে যে নামটা সবার উপরে ভেসে আসে সেটা বৈভব সূর্যবংশী। অবশ্য এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বৈভবের জন্য পরিচয়ের মঞ্চ নয়। সে অনেক আগেই ক্রিকেট বিশ্বে নিজের উপস্থিতি জানান দিয়েছেন আইপিএল থেকে। এই মঞ্চটা ছিল তার নিজেকে মেলে ধরার। সেটাই তিনি করলেন। ফাইনালে অবিশ্বাস্য সেঞ্চুরি তো বটেই, টুর্নামেন্টের সেরা, ফাইনালে ম্যাচের সেরা হয়ে বৈভব বুঝিয়ে দিলেন, তিনি আগামী দিনে শুধু তারকা...
বিহান মলহোত্রা: ৭ ম্যাচের ৭ ইনিংসে একটি শতরানের দৌলতে মোট ২৪০ রান করেছেন। বিহান প্রমাণ করে দিয়েছেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তিনি লড়াই করতে পারবেন। ভারতের মিডল অর্ডারে সবচেয়ে ভরসার জায়গা তিনিই। তাঁর ব্যাট থেকে একটি ১০৯ রানের ইনিংস উপহার পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বিহান আইপিএলে খেলেন আরসিবির হয়ে।
আয়ুষ মাত্রে: নকআউট পর্বের আগে পর্যন্ত চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক মাত্রে সেভাবে নজর কাড়তে পারেননি। কিন্তু, সেমিফাইনালে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ঝকঝকে একটি হাফসেঞ্চুরি করেছিলেন। ফাইনালেও আয়ুষ ৫১ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠার প্রবণতা তাঁকে আগামী দিনের নক্ষত্র হওয়ার দাবিদার হিসাবে তুলে ধরছে। তাছাড়া আইপিএলেও লাগাতার ভালো খেলেছেন তিনি। বল হাতেও ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা আছে তার। সিএসকের জার্সিতে ইতিমধ্যেই নজর কেড়েছেন...
এদের বাইরেও খিলান প্যাটেল, কনিষ্ক চৌহানদের মধ্যে তারকা হওয়ার রসদ রয়েছে। প্রয়োজন শুধু প্রতিভার সদ্ব্যবহারের মানসিকতা এবং সঠিক পরিচর্যার। অতীতে দেখা গিয়েছে অনূর্ধ্ব-১৯ স্তরের বহু তারকা স্রেফ হারিয়ে গিয়েছেন নিজেদের ধরে রাখতে না পেরে। সেই দশা যেন বিহান, অভিজ্ঞানদের না হয়, সেটারই আশায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।