সলমনের ছবিতে অভিনয়, ছাড়েন পুলিশের চাকরি, কাকে একলা করে চলে গেলেন প্রশান্ত তামাং?
২০০৭ সালে মুক্তি পায় প্রশান্তর মিউজিক অ্যালবাম ‘ধন্যবাদ’। একইসঙ্গে অভিনয় জগতেও নয়া ইনিংস শুরু করেন প্রশান্ত। অভিনয় করেছেন ‘গোর্খা পল্টন’, ‘পরদেশি’, ‘নিশানি’র মতো নেপালি ছবিতে।
আরও পড়ুন:
১৯৮৩ সালের জানুয়ারি মাসে দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। পড়াশোনা করেছেন শৈলশহরের একটি স্কুলেই। মাত্র দশ বছর বয়সেই বাবাকে হারান প্রশান্ত। তাঁর বাবা ছিলেন কলকাতা পুলিশের কর্মী। বাবার মৃত্যুর পর কষ্টেই কেটেছে দিন। পরবর্তীকালে বাবার চাকরি পান প্রশান্ত। যোগ দেন কলকাতা পুলিশের কনস্টেবল পদে। তবে চাকরির পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন সঙ্গীতচর্চাও। কলকাতা পুলিশের অর্কেস্ট্রার দলে গানবাজনা করার সুযোগ পান।
তাঁর সাধনা আর সহকর্মীদের সাহচর্যই তাঁকে আগামীতে গানের জগতে প্রবেশ করতে সাহায্য করেছিল। অনেকেই তাঁকে পরামর্শ দেন মিউজিক্যাল রিয়ালিটি শোয়ে অংশ নেওয়ার জন্য। এরপর ২০০৭ সালে 'ইন্ডিয়ান আইডল'-এর মতো শোয়ে যোগদান করেন। একের পর এক পর্বে বিজয়ী হন তিনি। সেই শোয়ের পর দেশে-বিদেশে গানের বিভিন্ন গানের শোয়ে পারফর্ম করতে শুরু করেন তিনি। ২০১০ সালে ফেব্রুয়ারি মাসে গীতা থাপার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রশান্ত। রয়েছে এক কন্যাসন্তান।...
আরও পড়ুন:
২০০৭ সালে মুক্তি পায় প্রশান্তর মিউজিক অ্যালবাম 'ধন্যবাদ'। একইসঙ্গে অভিনয় জগতেও নয়া ইনিংস শুরু করেন প্রশান্ত। অভিনয় করেছেন 'গোর্খা পল্টন', 'পরদেশি', 'নিশানি'র মতো নেপালি ছবিতে। ২০২৫ সালে মুক্তি পেয়েছিল ওটিটি মাধ্যমে 'পাতাল লোক'। সেই সিরিজেও অভিনয় করেছিলেন প্রশান্ত। তাঁর শেষ অভিনয় সলমনের ছবিতে। শেষ কাজ করেছেন ভাইজানের 'ব্যাটল অফ গালওয়ান' ছবিতে।