সাহিল থেকে কণিষ্ক, চিনে নিন এবারের আইপিএলের ‘ছোট প্যাকেট বড় ধামাকা’দের
তাঁরাই হয়তো আগামী কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
কণিষ্ক চৌহান: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। জন্ম ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর। আইপিএল ২০২৬ মিনি নিলামে ৩০ লক্ষ টাকায় হরিয়ানার এই তরুণ অলরাউন্ডারকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যুব বিশ্বকাপ তো বটেই, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ম্যাচসেরা হয়ে নজর কেড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁর ধারাবাহিকতা চোখে পড়ার মতো।
যশরাজ পুঞ্জা: ২৬ জুন ২০০৬ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে জন্ম হলেও কর্নাটকের হয়ে খেলেন এই তরুণ প্রতিভা। ৬ ফুট ৬ ইঞ্চির এই লেগ স্পিনারকে ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। লম্বা উচ্চতার কারণে উইকেট থেকে অতিরিক্ত বাউন্স আদায় করতে পারেন। মহারাজা কেএসসিএ টি-টোয়েন্টি ট্রফিতে দাপুটে পারফরম্যান্সেই উঠে আসেন ১৯ বছর বয়সি এই তারকা।
কার্তিক শর্মা: উনিশ বছরের এই ক্রিকেটারের জীবনের গতিপথই বদলে দিয়েছিল আবু ধাবি। দেশের ঘরোয়া ক্রিকেটে উঠতি প্রতিভা হিসাবে নামডাক তাঁর হচ্ছিল। তবে আইপিএল নিলামে ১৪.২০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নেবে পাঁচ বারের আইপিএল জয়ী দল চেন্নাই সুপার কিংস, তা ভাবতে পারেনি কেউ। নিলামে মাত্র ৩০ লক্ষের 'বেস প্রাইস' নিয়ে ঢুকেছিলেন ২০০৬ সালের ২৬ এপ্রিলে জন্মানো এই ক্রিকেটার।
কোয়েনা মাফাকা: দক্ষিণ আফ্রিকার উঠতি বাঁহাতি এই পেসার ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে নজর কাড়েন। বাঁহাতি এই পেসার গতি ও সুইংয়ে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক। ২০২৫-এ দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসাবে অভিষেক হয় ১৯ বছরের এই ক্রিকেটারের। ১.৫ কোটিতে প্রোটিয়া পেসারকে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস।