‘বিশ্বাসঘাতকে’ই আস্থা! যুদ্ধ থামানোর কৃতিত্ব পাকিস্তানকে দিল ইরান-আমেরিকা, নেপথ্যে কোন অঙ্ক?
যুদ্ধবিরতির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরের নাম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, অপারেশন সিঁদুরের পর ট্রাম্প যখন বারবার ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করছেন, তখন মার্কিন প্রেসিডেন্টের দাবিকে মান্যতা দিয়ে এসেছে ইসলামাবাদ। ফলে ট্রাম্পের কাছে শাহবাজ-মুনির জুটির গ্রহণযোগ্যতা বেড়েছে। তাই মুসলিম রাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে ইসলামাবাদকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
পাকিস্তান হঠাৎ যুদ্ধ থামাতে আগ্রহী হল কেন? বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার চেয়েও পাকিস্তানের নিজস্ব স্বার্থের কথা মাথায় রেখেই মধ্যস্থতা করেছেন শাহবাজরা। যুদ্ধের কারণে শাহবাজের গদি টলমল হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। সেটা রুখতেই যুদ্ধ থামাতে সচেষ্ট হয়েছে তাঁর প্রশাসন, এমনটাই মনে করছেন অনেকে।