তিক্ততা কাটিয়ে জোড়া লাগছে স্মৃতি-পলাশের সম্পর্ক! ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা
সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপ। আর সেটাই ফের আলোচনার এনে দিয়েছে স্মৃতি মন্ধানা এবং পলাশ মুছলকে।
ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ে হওয়ার কথা চগিল সঙ্গীতশিল্পী পলাশ মুছলের। সাম্প্রতিক সময়ে যা ছিল দেশের সবচেয়ে চর্চিত বিয়ে। তাঁদেরকে দেখেই ভালোবাসার সংজ্ঞা তৈরি করে ফেলেছিলেন অনেকে। ‘কাপল গোলস’ তালিকায় বেশ উপরের দিকে জায়গা করে নিয়েছিল প্রিয় ‘পালরিতি’ জুটি। কিন্তু ‘পালরিতি’তে থাবা বসায় কোনও তৃতীয় পক্ষ! এমন জল্পনাই শোনা গিয়েছিল নেটদুনিয়ায়।
আরও পড়ুন:
গায়ে হলুদ, সঙ্গীতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, বিয়ের দিন সকালেই পলাশের বিরুদ্ধে ওঠে বিশ্বাসঘাতকতার অভিযোগ। সব কিছুই এক তৃতীয় নারীর উপস্থিতির কারণে। তাঁদের বিয়ে যায়। সবকিছু ঠিক থাকলে ২৩ নভেম্বর সাতপাকে বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি এবং গায়ক পলাশ। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পরেই সাংলির বিবাহবাসর ছেড়ে চলে আসে গোটা মুচ্ছল পরিবার।
এবার ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা কথা বলছেন পলক মুছল এবং তাঁর স্বামী মিঠুনের সঙ্গে। পুরো দৃশ্যটাই বেশ স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ বলে মনে হয়েছে নেটিজেনদের। এরপরেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি স্মৃতি-পলাশের সম্পর্ক জোড়া লাগাতেই শ্রীনিবাসের সঙ্গে দেখা করেছেন সঙ্গীতশিল্পী পলক?
আরও পড়ুন:
রেডিট কমিউনিটিতে ভাইরাল হওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। পোস্টটিতে দাবি করা হয়েছে, স্মৃতির বাবা দেখা গিয়েছে গায়িকা পলক মুছল এবং সুরকার মিঠুনের সঙ্গে। তিনজনকে একসঙ্গে ফার্মার'স ক্যাফেতে ঢুকতে দেখা গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পোস্টে প্রশ্ন তোলা হয়, 'আসলে কী চলছে? আবার কি কোনও সম্পর্কের জল্পনা শুরু হচ্ছে?'
কোনওটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও ওই চ্যাটে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। খানিক ‘দুষ্টু’ আলোচনা, ফ্লার্টিংও দেখা গিয়েছে ওই স্ক্রিনশটগুলিতে। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা যায়নি।