বোনেদের সম্পর্ক সবসময় আলাদা হয়। যেমন ঝগড়া, তেমন মিল। এমনই জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। পড়ন্ত বেলায় ক্যামেরার সামনে পোজ দিলেন শ্রীদেবীর দুই কন্যা।
২৬
সমুদ্র সৈকতে তোলা এই ছবি। আকাশি নীল বিকিনিতে জাহ্নবী, আর খুশির পরনে লাল বিকিনি টপ। যেন সদ্য সমুদ্র থেকে স্নান সেরে উঠে এসেছেন দুজন। তার পর সৈকতে বসেই সূর্য ডোবার পালা উপভোগ করছেন। ছবি শেয়ার করেছেন জাহ্নবী।
১৯৯৬ সালে বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। জাহ্নবীর জন্ম হয় ঠিক তার পরের বছর। জাহ্নবীর থেকে তিন বছরের ছোট খুশি।
৪৬
২০১৮ সালে সিনেমা হলে মুক্তি পায় জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক'। ছবি মুক্তির কয়েক মাস আগেই শ্রীদেবীর মৃত্যু হয়। মায়ের স্মৃতিকে সম্বল করেই বলিউডে পা রাখেন জাহ্নবী।
৫৬
জোয়া আখতারের 'দ্য আর্চিস' সিনেমার মাধ্যমে খুশির বলিউড সফর শুরু হয়। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিতে বেটি কুপারের চরিত্রে অভিনয় করেন শ্রীদেবীকন্যা। সঙ্গী সুহানা খান, অগস্ত্য নন্দা, বেদাঙ্গ রায়নাও ছিলেন।
বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন জাহ্নবী। 'দেবারা' সিনেমায় জুটি বেঁধেছিলেন জুনিয়র এনটিআরের সঙ্গে। আগামীতে অভিনেত্রীর হাতে রয়েছে 'সানি সংস্কারি কি তুলসী কুমারী'। সে ছবির নায়ক বরুণ ধাওয়ান। ছবি: ইনস্টাগ্রাম।
দিওয়ালির এখনও খানিক দেরি। তার আগেই সেলিব্রশনে বলিউড তারকারা। একের পর এক দিওয়ালি পার্টির আয়োজন হচ্ছে। প্রযোজক রমেশ তুরানির পার্টিতে নবাবি মেজাজে দেখা যায় সইফ আলি খানকে।
২৮
বিয়ের পর যেন প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। পেস্তা রঙের পোশাকে সেজেছিলেন অভিনেত্রী। কালো ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় জাহিরকে।
গ্রে শেডের শাড়ি রয়েছে বিবৃতির পরনে। তার সঙ্গে ব্রাইট লাল রঙের ব্লাউজ। মেঘলা আবহাওয়ায় এই কম্বিনেশন সুন্দরভাবে ক্যামেরার লেন্সে ধরা পড়েছে।
৪৬
ভিক্টোরিয়া ও তার আশেপাশের এলাকাতেই হয়েছে শুট। নিজের এই পোশাকের সঙ্গে অত্যন্ত কম অ্যাক্সেসারিজ পরেছেন বিবৃতি। হাতে রয়েছে লাল চুড়ি আর সিলভার কালারের যৎসামান্য গয়না।
৫৬
ক্যামেরার সামনে বোল্ড হতে তাই কোনও সমস্যা নেই বিবৃতির। জলের মতোই বহমান ধারায় বাঁচতে ভালবাসেন। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন।