এবার যাত্রায় নামছেন ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকর! প্রকাশ্যে ‘খোকাবাবুর খেলাঘরে’র পোস্টার
যাত্রার মহড়ার জন্য বীরভূম ছেড়ে কলকাতায় অস্থায়ী ঠিকানা গড়েছেন ভুবন।
‘কাঁচা বাদাম’ ভাইরালের পর রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেন বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। আট থেকে আশি, আম আদমি থেকে তারকা কঁাচা বাদামে কোমর দুলিয়েছেন। সকাল-সন্ধে রকের আড্ডা কিংবা ডিস্কে শুধু একটাই গান ‘কাঁচা বাদাম’। এই একটা গান বদলে দিয়েছে ভুবনের জীবন। গান গেয়ে ভুবন মাতানোর পর এবার তিনি যাত্রামঞ্চে দর্শকদের মনোরঞ্জন করতে আসছেন ।
আরও পড়ুন:
কাঁচা বাদামের পর থেকে একাধিকবার কলকাতায় এসেছেন। এমনকী, মুম্বাইনগরীর স্টুডিওতে গিয়েও গান রেকর্ডিং করেছেন। তবে চিৎপুর যাত্রাপাড়ায় ১ জুলাই রথের দিন প্রথম পা রাখবেন। যাত্রার রিহার্সালের জন্য বীরভূম ছেড়ে কলকাতায় অস্থায়ী ঠিকানা গড়ছেন। আগস্ট থেকে দমদম হবে তাঁর অস্থায়ী ঠিকানা। ভুবন আসায় শ্রীদুর্গা অপেরার যাত্রাপালা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে। ভুবনকে নিয়ে যাত্রার পোস্টারও তৈরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
গানের চর্চা থাকলেও অভিনয়ের অ আ ক খ কিছুই তাঁর জানা নেই। ভুবনকে গড়ে নিতে যাত্রাদলের সদস্যরা এক মাস ধরে তাঁকে তালিম দেবেন। নতুন চরিত্র নিয়ে ভয় পাচ্ছেন না ভুবনও। বরং আত্মবিশ্বাসী ভুবন। বক্তব্য, গানের পর অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নেব। যাত্রায় নাম লিখিয়ে গানকে দূরে সরিয়ে রাখছেন না। এবার পুজোয় তঁার কাচা বাদাম গানের দ্বিতীয় পর্ব লঞ্চ হবে। তার প্রস্তুতি এখন ব্যস্ত...