কোমল হাতে জাপটে মায়ের নাক! ক্যাটরিনার সঙ্গে ‘দুষ্টুমি’ লক্ষ্মীছানা বিহানের, দেখুন ছবি
বার্থ ডে সেলিব্রশনের কিছু অদেখা ছবি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করেছেন সেলেব মম ক্যাটরিনা। যা দেখে তাঁর চেয়ে বেশি নজর কেড়েছে একরত্তি বিহান।
সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আনেননি। তবে হাত-পায়ের ঝলক দেখিয়েছেন ভিক্যাট জুটি। ক্যাটরিনা তাঁর জন্মদিনেও বিহানের মুখ আড়ালে রেখেই তার সঙ্গে কয়কটি ছবি শেয়ার করেছেন। জন্মদিনে ছেলের সঙ্গে ছবি পোস্ট না করলে তো উদযাপনও অসম্পূর্ণ রয়ে যাবে। কয়েকটি ছবি পোস্ট করেছেন ভিকি ঘরনি। কোনও ছবিতে খুদেকে কোলে নিয়ে স্নেহের চুম্বন আঁকছেন নায়িকা, কোথাও আবার দেখা গেল ছোট্ট দু'হাতের মুঠোয় মায়ের নাক!
আরও পড়ুন:
প্রথম ছবিতে বিহানের পায়ে চুমু খাচ্ছেন সেলেব মম ক্যাটরিনা। এরপর অবশ্য দু-একটি ছবিতে কোথায় একাকী কোথাও আবার ভিকির সঙ্গে একান্তযাপন। তবে সাদা-কালো ক্যানভাসে তারকা মম ক্যাটরিনার নাক টিপে দেওয়া সত্যিই মিষ্টি একটা মুহূর্ত। সন্তানের মুখ আড়ালে রাখলেও বিহানের গোলুমুলু হাত-পা দেখে বোঝাই যায় ভিকি-ক্যাটরিনার সন্তান একটা কিউটের ডিব্বা!
পৃথিবীর প্রতিটি মায়ের জীবনেই তাঁর সন্তান ভগবানের সেরা উপহার, তা বললে অত্যুক্তি হবে না। ক্যাটরিনাও তার ব্যতিক্রম নন। জন্মদিনের বিরল ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার জীবনে তুমি সেরা উপহার। সবচেয়ে অমূল্য আশীর্বাদ। এবার আমি জীবনের শ্রেষ্ঠ জন্মদিন উদযাপন করলাম।' সন্তানের জন্মের পর এখন ৩৬৫ দিনই সন্তানের জন্য উৎসর্গ করেছেন ক্যাটরিনা। বিহানকে ঘিরেই এখন নতুন দুনিয়া সরাজিয়েছেন ক্যাটরিনা কাইফ।
প্রতি বারের মতো এবারও ঘরোয়া উদযাপনে পরিবারিক সময় কাটিয়েছেন ক্যাটরিনা। তারকা স্বামী ভিকি কৌশলের পোস্টে তা স্পষ্ট। বাড়তি পাওনা ছোট্ট বিহান আর তার নরম হাতের আদর। ছবি পোস্ট করতেই একরত্তিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির স্বজন থেকে অনুগামীরা। কবে ভিক্যাট ছোট্ট বিহানকে মুখদর্শন করাবেন এখন শুধু তারই অপেক্ষা।
আরও পড়ুন:
ক্যাটরিনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর পরনে ছিল পিচরঙা ঢিলে জামা। আর ডেনিম ড্রেসে নজর কেড়েছেন ভিকি। স্ত্রীর জন্মদিনে তাঁকে জড়িয়ে ছবি পোস্ট করেছিলেন ভিকি কৌশল। সাদা ও সোনালি রঙের বেলুন আর দেওয়ালে সাজানো শুভ জন্মদিন। তার সামনেই আদরে মাখামাখি ভিকি-ক্যাটরিনা। অভিনেতার হাতে ছিল এক টুকরো কেকও। অন্যদিকে চওড়া হাসি ক্যাটরিনার ঠোঁটে। বিশেষ দিনের ছবি পোস্ট করে ভিকি লেখেন, 'প্রিয়তমার জন্মদিন।'