মৃত্যুকে ছুঁয়ে ফিনিক্সের মতো কামব্যাক, ক্যানসারকে জয় করে সোনালি কেরিয়ার গড়েছেন যে তারকারা
ক্যানসারের মতো মারণরোগের সঙ্গে লড়াইয়ে হার না মেনে ফিনিক্সের মতো ফিরে এসেছেন সেই তারকার সংখ্যাও কম নয়। ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যানসার দিবসে দেখে নিন কোন তারকারা রয়েছেন এই তালিকায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে প্রথম ২০১৮ সালে। সেইসময় অভিনেত্রী-লেখিকা তাহিরার দ্বিতীয় ধাপের স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ ও কেমোথেরাপির পর সুস্থ হয়ে ওঠেন তাহিরা। যদিও দীর্ঘ সাত বছর সুস্থ থাকার পর ফের গত বছর তাঁর শরীরে ফের ক্যানসারের মতো রোগ ফিরে এসেছে বলেই জানিয়েছিলেন তিনি।
চিত্রপরিচালক অনুরাগ বসুর ক্যানসারকে জয় করে ফিরে আসার গল্প যেন নিজেই আস্ত একটা চিত্রনাট্য। ২০০৪ সালে 'মার্ডার' ও 'সায়া'র মতো ছবি পরিচালনা করছেন তখনই তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসক জানিয়েছিলেন তাঁর হাতে আর দু'সপ্তাহ সময় রয়েছে। কিন্তু সেই ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে সঠিক চিকিৎসায় ফিনিক্সের মতো ফিরে আসেন পরিচালক অনুরাগ বসু।