‘দুটোকে তিনটে’ করে দাও! বাঙালির প্রাত্যহিক সঙ্গী ‘চা’ই পুজোর থিম শুঁড়া সর্বজনীনের
চায়ের দোকান ও আড্ডার এক টুকরো ছবি দেখা যাবে এই পুজো মণ্ডপে।
বাঙালির জীবনে চা জড়িয়ে প্রতিমুহূর্তে। আনন্দ, রাগে, দুঃখে, ভালোবাসায়। গরম চায়ের কাপে রাজনৈতিক আলোচনা বা অন্য বির্তক আলাদা মাত্রা যোগ করে। তবে ইদানিংকালে মোবাইলের যুগে সেই মাত্রা খানিকটা হলেও ছেদ পড়েছে। তবে বাঙালির সেই চায়ের ভাড় হাতে পেপার পড়া থেকে গভীর সমস্যার সমাধানে ইতিবৃতান্ত এবারের পুজো তুলে ধরছে উত্তর কলকাতার শুঁড়া সর্বজনীন পুজো কমিটি।