‘নবচেতনায় অকাল বোধন’, ছবিতে দেখুন কীভাবে সাজছে সিংহী পার্কের মণ্ডপ
সম্ভবত ২৩ সেপ্টেম্বর মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
শিবের বরে বলিয়ান রাবণ। তাকে বিনাশ করতে বিস্তর বেগ পেতে হচ্ছিল রামচন্দ্রকে। তিনি বিপাকে পড়ে দেবী দুর্গার শরণ নেন। রামের ভক্তি পরীক্ষায় ১০৮টি নীল পদ্মের মধ্যে স্বয়ং দেবী লুকিয়ে রাখেন। কেন রাবণ সহজে বাগে আসেননি, সে আখ্যান জানা নেই সকলের। বহু বিদ্যার অধিকারী, অত্যন্ত বুদ্ধিমান দশানন আসলে ৬ শাস্ত্র এবং ৪ বেদের বিদ্যান। তাই প্রতীকী হিসেবে তাঁর দশটি মাথার রূপকল্প বর্ণিত হয়েছে পুরাণে।