দিঘার জগন্নাথ মন্দিরেও এদিন রাধাষ্টমী পালিত হয়। মন্দির সূত্রে খবর, বিশেষ এই তিথিতে ভোর সাড়ে চারটায় হয়েছে মঙ্গল আরতি। এরপর সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় বৈদিক যজ্ঞ। বেলা ১১টায় শুরু হয় শ্রীরাধার মহা অভিষেক পর্ব। জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীতেও অভিষেকের জন্য ব্যবহার করা হয় ১০৮ তীর্থক্ষেত্রের জল। এছাড়াও দুধ, দই, মধু, ঘি-র মতো বিভিন্ন সামগ্রী দিয়ে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অভিষেক পর্ব। নিজস্ব চিত্র