নেটপাড়ায় গুঞ্জন যে, এবার নাকি কৃতীকে দেখা যাবে 'ডন ৩' ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে। যদিও কৃতী বা ছবির টিমের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
৪৫
হঠাৎ এমন গুঞ্জনের কী কারণ? কারণ, হঠাৎই তাঁকে ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্টের অফিসের বাইরে দেখা গিয়েছে। তারপর থেকেই এই জল্পনা জোরালো হচ্ছে।
৫৫
'ডন ৩' থেকে সরেছেন কিয়ারা আদবানি। আর তারপরেই কৃতীর এক্সেলের অফিসে আসা। এখান থেকেই দু'য়ে দু'য়ে চার করতে চাইছেন নেটিজেনরা। যদিও এই মুহূর্তে 'তেরে ইশক মে' ছবির শুটিংয়ে ব্যস্ত কৃতী। (ছবি: ইনস্টাগ্রাম)
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কর্নাটক, সিকিম এবং মহারাষ্ট্র-সহ দেশের একাধিক রাজ্য। ব্যাহত জনজীবন। অন্যদিকে, বন্যায় ভাসছে অসমের বিস্তীর্ণ এলাকা। উত্তর-পূর্বের এই রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০।
২৮
কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বই, পুণে-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। গত সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ জনজীবন। বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিমান ওঠানামা ও গণপরিবহণে প্রভাব পড়েছে।
মুম্বইয়ের কুরলা, সায়ন, দাদর ও পারেল-সহ বেশ কয়েকটি নিচু এলাকা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় গণপরিবহণে প্রভাব পড়েছে। এদিকে রেললাইনে জল জমে যাওয়ায় সেন্ট্রাল, ওয়ের্স্টান ও হারবর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশিরভাগ ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে।
৪৮
টানা বৃষ্টিতে বিধ্বস্ত কর্নাটকের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলি। এখনও পর্যন্ত কর্নাটকে মৃত্যু হয়েছে ৫ জনের।
৫৮
প্রবল বৃষ্টিতে কার্যত বেহাল দশা উত্তর সিকিমের। রাতভর অতিভারী বৃষ্টিতে একাধিক এলাকায় ভূমিধস দেখা গিয়েছে। বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে খরস্রোতা তিস্তা।
শুক্রবার বিপর্যয়ের পর প্রশাসনের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে সিকিমে। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে আরও বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই ভেসে গিয়েছে সিকিমের ফিদাং গ্রাম। এদিকে ভুটান পাহাড়েও অতিভারী বর্ষণের সতর্কতা জারির ফলে উত্তরের ডুয়ার্স এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
৭৮
লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই ভেসে গিয়েছে অসমের ৬টি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েকদিন অসমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
৮৮
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্বের আরও তিন রাজ্য মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। ভূমিধসের পাশাপাশি একাধিক জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টির জেরে মিজোরামে মোট পাঁচটি হোটেল ধসে গিয়েছে। ঘটনায় বেশ কিছু পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রায় শেষ লগ্নে আইপিএল। একনজরে দেখা নেওয়া যাক, এবারের আইপিএল থেকে কী পেল ভারতীয় ক্রিকেট। প্রথমেই আসবে গুজরাটের সাই সুদর্শনের কথা। গিলরা ছিটকে গেলেও ১৫ ম্যাচে ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে। টেস্টেও তাঁকে রোহিতের 'বিকল্প' হিসেবে দেখা হচ্ছে।
২৯
চলতি আইপিএলের সব থেকে বড় আবিষ্কার বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়স। কিন্তু এর মধ্যেই আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। মাত্র ৭ ম্যাচে সে করেছে ২৫২ রান। গড় ২০৬.৫৫। তার প্রতিভায় মুগ্ধ দেশবাসী।
১৪-র বৈভব যেমন আছে, তেমনই উত্থান ঘটেছে ১৭-র আয়ুষ মাত্রের। মুম্বইয়ের এই ব্যাটার মাঝপথে চেন্নাই সুপার কিংসে আসে। খেলেছে মাত্র ৭টি ম্যাচ, তার মধ্যেই রান ২৪০। চেন্নাইয়ের খারাপ মরশুমেও ভরসার নাম আয়ুষ।
৪৯
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন শুভমান গিল। তা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। কিন্তু এটা ঠিক যে, গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে যোগ্যতার পরিচয় দিয়েছেন গিল। দলকে প্লে অফে তুলেছেন। ১৫ ম্যাচে ৬৫০ রান করেছেন।
৫৯
প্রসিদ্ধ কৃষ্ণকে ৯.৫০ কোটি টাকা দিয়ে কিনেছিল গুজরাট। ১৫ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৫। বেগুনি টুপির দৌড়ে আপাতত সবার উপরে। আইপিএলের ফর্ম ইংল্যান্ডের টেস্ট সফরে বজায় রাখতে পারলে ভারতীয় দল উপকৃত হবে।
আইপিএলে আগুনে ফর্মে ছিলেন কেএল রাহুল। গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দুরন্ত ফর্মের পুরস্কার পেতে পারেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন তিনি। ১৩ ম্যাচে রান ৫৩৯।
৭৯
একসময় ক্রিকেটের কাছে প্রার্থনা করেছিলেন, আরেকটা সুযোগ দেওয়ার। এখন করুণ নায়ার আট বছর পর টেস্টে নামার অপেক্ষায়। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন। আইপিএলেও ভালো খেলেছেন। তার মধ্যে মুম্বইয়ের বিরুদ্ধে ৪০ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
৮৯
চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। ফলে নজরে ছিল জশপ্রীত বুমরাহর কামব্যাকও। তিনি কতটা ফিট, ফের আগুন ঝরাতে পারেন কি না। তবে যাবতীয় সংশয় উড়িয়ে দিয়েছেন বুমরাহ। এখনও পর্যন্ত ১১ ম্যাচে উইকেট ১৮।