পাঠান থেকে গম্ভীর-সাইনা, রাজনীতির ময়দানেও দাপটে ‘খেলা’ ক্রীড়াবিদদের! কে হিট, কে ফ্লপ?
ভোটের আবহে রাজনীতিতে যোগ দেওয়ার হাওয়ায় ভাসেন ক্রীড়াবিদরাও। একনজরে দেখে যাওয়া যাক, কোন দলে কে?
মহম্মদ আজহারউদ্দিন: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ২০০৯ সালে কংগ্রেসে যোগ দেন। ওই বছর উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে লোকসভার সদস্য হন। কিন্তু তিনি ২০১৪ ও ২০২৩ সালের পরবর্তী লোকসভা ও বিধানসভা নির্বাচনে পরাজিত হন। বর্তমানে আজহার তেলেঙ্গানায় রেবন্ত রেড্ডির সরকারে সরকারি উদ্যোগ ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ও সাফল্যও পেয়েছেন।
আরও পড়ুন:
নভজ্যোৎ সিং সিধু: ভারতের প্রাক্তন ওপেনার একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০০৪ ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন। মাঝে কিছুদিনের জন্য রাজ্যসভার সাংসদ হন। ২০১৬ সালে নিজস্ব রাজনৈতিক সংগঠনও তৈরি করেন। এরপর দলবদল করে ২০১৭ সালে কংগ্রেসে যোগ দেন। বিধানসভা নির্বাচনে জয়লাভও করেন। তবে ২০২২ সালের রাজ্য নির্বাচনে আপ প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান। দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকলেও প্রত্যাশিত সাফল্য পাননি।
আরও পড়ুন:
ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া: দুই কৃতী ও বিতর্কিত কুস্তিগীর ২০২৪ সালে একসঙ্গে কংগ্রেস দলে যোগ দেন। এর আগে তাঁরা তৎকালীন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ও বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তীব্র আন্দোলন করেছিলেন। ফোগাট জুলানা আসন থেকে জয়ী হয়ে হরিয়ানার বিধায়ক হন। অন্যদিকে পুনিয়াকে দল সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের প্রধান নিযুক্ত করে।
কল্যাণ চৌবে: প্রাক্তন ফুটবলার বর্তমানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। ২০১৫ সালে বিজেপির হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রর কাছে পরাজিত হন। এরপর ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালে উপনির্বাচনে হেরে যান। এক যুগের কাছাকাছি রাজনীতিতে থেকেও 'ফ্লপ' কল্যাণ।
ইমরান খান ও শাকিব-আল-হাসান: পাকিস্তানের বিশ্বজয়ী 'কাপ্তান' ইমরান খান ১৯৯৬ সালে নিজস্ব রাজনৈতিক দল পিটিআই তৈরি করেন। ২০১৮ সালে দেশের প্রধানমন্ত্রী হন। তবে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন। বর্তমানে পাকিস্তানে জেলবন্দি। অন্যদিকে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশে ২০২৪ সালে আওয়ামী লিগের সাংসদ হন ক্রিকেটার শাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশে পালাবদলের পর তিনি দেশের বাইরে। শাকিবের বিরুদ্ধে খুনের মামলা ঝুলছে।