বিদেশে পড়াশোনা থেকে এলআইসি-তে চাকরি, চিনে নিন কুলদীপ-ঘরনিকে
আবেগঘন পোস্টে কুলদীপ লেখেন, ‘আমাদের চিরদিনের পথচলা শুরু হল আজ থেকেই।’
আরও পড়ুন:
কানপুর থেকেই স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন বংশিকা। কানপুরের কোন স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি? তা অবশ্য এখনও ব্যক্তিগতই রয়েছে। স্কুলজীবন শেষ করার পর উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পারি দেন। সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দেশে ফেরেন। ছবি কুলদীপ যাদবের ইনস্টাগ্রাম।
আরও পড়ুন:
২০২৫ সালের ৪ জুন লখনউয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুও। যার মধ্যে ক্রিকেটাররাও ছিলেন। কুলদীপ-বংশিকার বিয়ে হওয়ার কথা ছিল নভেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে যা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে সেই সাধপূরণ হয় ১৪ মার্চ। ছোটবেলার বান্ধবীকেই এবার জীবনসঙ্গী হিসাবে পেলেন 'চায়নাম্যান স্পিনার'।
এরপর নববধূ বংশিকা চাড্ডাকে পাশে নিয়ে বিয়ের স্বপ্নময় মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। 'আমাদের চিরদিনের পথচলা শুরু হল আজ থেকেই।' এমন আবেগঘন পোস্ট করেন ভারতীয় স্পিনার। বিয়ের সেই ছবিগুলিতে ধরা পড়েছে আনন্দ, ভালোবাসা এবং নতুন জীবনের সূচনার উজ্জ্বল আবহ। তাঁর এই আবগঘন পোস্ট যেন জীবনের দীর্ঘ যাত্রার প্রতিশ্রুতিকে আরও গভীর করে তুলেছে।