নেই সিংহাসন, চুকেছে রাজপাট, বর্তমানে কত সম্পত্তির মালিক দেশের এই ১০ অভিজাত পরিবার
দেশের এই অভিজাত পরিবারগুলি সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার মতো দশা হতে পারে আপনার।
প্রথমেই আসা যাক রাজস্থানের যোধপুরের অভিজাত পরিবারের কথায়। এই পরিবারের বিখ্যাত উমেদ ভবনের কথা আজও মুখে মুখে ফেরে। আর ফিরবে না-ই বা কেন! কারণ, ওই প্য়ালেসই বর্তমানে তাজ লাক্সারি হোটেল। যা পর্যটকদের চেনা গন্তব্য। ইতিহাসের ফিসফিসানি শুনতে শুনতে ছুটি কাটানোর ক্ষেত্রে অনেকেই উমেদ ভবনে পাড়ি জমান। সেই পর্যটনই অভিজাত পরিবারের আয়ের উৎসও বটে। বর্তমানে এই পরিবার ২২ হাজার ৪০০ কোটির সম্পত্তির মালিক।
আরও পড়ুন:
বিশ্বের অন্যতম প্রাচীন রাজবংশ রাজস্থানের মেওয়ার। ১৩২৬ সালে তুঘলকদের পরাজিত করে মেওয়ারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছিলেন সিসোদিয়া বংশের প্রতিষ্ঠাতা রানা হামির সিং। চিতোরগড়, উদয়পুর, বানসওয়ারা, রাজসামন্দ এবং প্রতাপগড় নিয়ে মেওয়ার রাজ্য গঠিত হয়। বর্তমানে রাজপাট নেই। তাদের প্রাসাদ এখন হেরিটেজ গন্তব্যের মধ্যে একটি। এই পরিবারের সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকা।
আরও পড়ুন:
পতৌদি পরিবার ভারতের একটি অত্যন্ত প্রভাবশালী এবং অভিজাত পরিবার। যারা মূলত তাঁদের রাজকীয় ঐতিহ্য, ক্রিকেট এবং বলিউডে অবদানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। টাইগার পতৌদি, শর্মিলা ঠাকুর, সইফ আলি খানের মতো তারকারা এই পরিবারের সদস্য। এই পরিবারের ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। শিকড় হরিয়ানার পতৌদির। পতৌদি প্যালেস এই পরিবারের আভিজাত্যের প্রতীক। বর্তমানে তাঁরা প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তির মালিক।