‘ড্যাডি ইস্যু আছে আমার’, জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন নোরা
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন নোরা ফতেহি। নিজের শৈশব থেকে পারিবারিক অভিজ্ঞতা। বাবার অনুপস্থিতি থেকে পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্ক সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন নোরা ফতেহি। নিজের শৈশব থেকে পারিবারিক অভিজ্ঞতা। বাবার অনুপস্থিতি থেকে পুরুষদের সঙ্গে তাঁর সম্পর্ক সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিনেত্রী। সেখানে বাবা-মায়ের বিচ্ছেদ প্রসঙ্গে উঠে এসেছে। আবার তাঁর 'ড্যাডি ইস্যু' নিয়েও প্রাণখোলা আলোচনা করেন।
আরও পড়ুন:
জীবনের কঠিন সময়েও পাশে পেয়েছেন একমাত্র তাঁর মাকে। নোরা নিজে এখন বিশ্বাস করেন, কোনও সম্পর্ক ভেঙে গেলে তা সহজে ভোলা যায় না। তবে নিজেকে সময় দিলে, ভালোবাসলে সব কিছুই ভোলা যায় বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, আত্মবিশ্লেষণ করুন। নিজের ভুলগুলি খুঁজে বের করার চেষ্টা করুন। প্রয়োজনে মনোবিদদের সাহায্য় নিন। অতীতকে ভুলে বর্তমানে এগিয়ে চলুন।
আরও পড়ুন:
অবশ্য নোরার জীবনে একাধিকবার প্রেম এসেছে। অভিনেত্রী নিজে কখনও স্বীকার করেননি ঠিকই। তবে বি-টাউনে কান পাতলে সেকথা শোনা গিয়েছে। নোরার সঙ্গে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সম্পর্ক নিয়ে একসময় বিতর্ক দানা বাঁধে। বি-টাউনে কান পাতলেই শোনা যেত, একসঙ্গে কাজ করতে গিয়ে মন দেওয়া নেওয়া হয়েছিল দু'জনের। যদিও সে গুঞ্জনে কোনওদিনই সিলমোহর দেননি নোরা-টেরেন্স। তবে দু'জনের বেশ ঘনিষ্ঠ একটি ছবি প্রকাশ্যে চলে আসে। অভিনেত্রী অবশ্য দাবি করেন, এই...
শুধু টেরেন্স লুইস নন। নোরা নাকি অঙ্গদ বেদির 'হৃদয়চুরি'ও করেছিলেন। শোনা গিয়েছিল, একসঙ্গে কাজ করতে গিয়ে ভালোলাগা। খুব কম সময়ের মধ্যে সম্পর্ক বেশ মাখোমাখো হয়ে যায়। তবে একসময় নাকি অঙ্গদই নোরার মন ভাঙেন। সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই ছারখার হয়ে যায়। বি-টাউনে অঙ্গদ ও নোরার সম্পর্ক নিয়ে কানাঘুষো হয়েছে ঠিকই। তবে সম্পর্কের কথা সকলের সামনে বলেননি কেউ।
টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের সঙ্গে একবার নাম জড়ায় অভিনেত্রীর। সকলের জানা, নোরা টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ। গত ২০১৯ সাল থেকেই তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। আর সেই সুবাদেই চেয়ারম্যান ভূষণ কুমারের সঙ্গে তাঁর যোগাযোগ। ২০২২ সাল থেকে নোরার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় ভূষণ কুমারের। সেই সময় আবার ভূষণ কুমার ছিলেন বিবাহিত। দিব্যা খোসলা কুমারের সঙ্গে দিব্যি চুটিয়ে সংসার করছিলেন।
দিব্যা ও ভূষণের মাঝেই নাকি তৃতীয় ব্যক্তি হিসাবে নোরার প্রবেশ। একাধিকবার ইতিউতি দেখাও গিয়েছে দু'জনকে। তবে গত বেশ কয়েকটি সম্পর্কের মতো এবারও গুঞ্জনে সিলমোহর দেননি তিনি। শুধু রঙিন প্রেমময় জীবনের জন্য নয়, আলটপকা নানা মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছেন নোরা। মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে 'ঝলক দিখলা জা ৯'-এ অংশ নেতা বিখ্যাত অভিনেতা-কোরিওগ্রাফার সলমন ইউসুফ খানকে অপমান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
সাক্ষাৎকারে নোরা আরও জানান, একা হয়ে যাওয়ার ভয়ও নাকি ছোটবেলায় তাড়া করে বেড়াত তাঁকে। আর সে-ই আতঙ্কেই নাকি অনেক সময় তিক্ত সম্পর্ককেও জিইয়ে রাখার চেষ্টা করতেন নোরা। তবে অভিনেত্রীর পরামর্শ, "মনে রাখবেন, একা হয়ে যাওয়ার ভয়ে ভুল মানুষের সঙ্গে থাকা মোটেও সুখকর নয়। নিজেকে ভালোবাসতে হবে। তবেই ভয় কমবে। জীবন সত্যি আরও সুন্দর হয়ে উঠবে।" তাই সম্পর্ক টিকিয়ে রাখতে কখনও আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়...
তাঁর আইটেম ডান্সে মুগ্ধ অনুরাগীরা। অথচ এই জনপ্রিয়তাও নাকি একসময় নোরার কাছে ছিল কাঁটার মতো। কারণ, রক্ষণশীল পরিবারের কাছে এই আইটেম ডান্সের জন্য জনপ্রিয়তা তাঁর মানসিক চাপ বাড়িয়ে দিত। তিনি মনে করেন, "আপনি কী চান এবং পরিবার কী চায় - তা বুঝতে হবে। দু'য়ের মাঝে দাঁড়িয়ে নিজেকে হারানো চলবে না। প্রতিকূল সময়ে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তবে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।"
জীবনে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন নোরা। মডেল-অভিনেত্রী এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক। একসময় ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় নাম জড়িয়েছিল নোরার। 'ঠগ' সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় তাঁর। সুকেশের দাবি, নানা বহুমূল্য উপহারও নাকি নিয়েছিলেন নোরা। দু'জনকে একাধিকবার একসঙ্গে ইতিউতি দেখাও গিয়েছিল। যদিও অভিনেত্রীর দাবি, গণ্ডগোল বুঝেই সুকেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিনি।