বাংলা সিরিয়ালে পরমব্রতর প্রত্যাবর্তন, দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধে ফিরছেন কোন ধারাবাহিকে?
অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে পরমব্রতর ধারাবাহিকে কামব্যাকের কানাঘুষো। অবশেষে জল্পনায় সিলমোহর। প্রকাশ্যে ‘কমলা নিবাস’-এ পরমব্রতর লুক। রয়েছে আরও চমক।
১৩ এপ্রিল থেকে শুরু হবে নতুন ধারাবাহিকের সম্প্রচার। প্রথমবার দেবাদৃতা বসুর সঙ্গে জুটি বেঁধে দর্শকের দরবারে হাজির হবেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে পরমব্রতর ধারাবাহিকে কামব্যাকের কানাঘুষো। অবশেষে জল্পনায় সিলমোহর। প্রকাশ্যে 'কমলা নিবাস' পরমব্রতর লুক। নতুন জুটিকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।
আরও পড়ুন:
আরও পড়ুন:
একটা যৌথ পরিবারে ভিন্ন প্রজন্মের একত্রবাস। প্রত্যেকের সঙ্গে সম্পর্ক যেমন গভীর তেমনই রয়েছে মতবিরোধ, ভুল বোঝাবুঝি এবং মানসিক সংঘাত, যা থেকে তৈরি হয় এক জটিল পরিস্থিতি। বড়দের সিদ্ধান্ত, ছোটদের স্বপ্ন এবং পারস্পরিক বোঝাপড়ার অভাব ক্রমশ প্রকট হয়ে উঠে। দীর্ঘদিন পর এমন এক পারিবারিক ধারাবাহিকে পরমব্রতকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক।