লাভ গুরু যখন ChatGPT! প্রেমিক-প্রেমিকাদের এসব অদ্ভুত প্রশ্নের জবাব দেয় AI, আপনিও করেন?
জানেন কোন প্রশ্ন সব থেকে বেশি করা হয়েছে চ্য়াটজিপিটিকে?
আরও পড়ুন:
তথ্য বলছে, সব থেকে বেশি নেটিজেনরা ChatGPT'র কাছে জানতে চেয়েছে পার্টনার তার জন্য সঠিক কি না। বা কীভাবে বুঝবে যে পার্টনার তাঁর জন্য বেস্ট? কারণ, সম্পর্কে জড়ানোর পর এমন অনেক পরিস্থিতির তৈরি হয় যখন মনে প্রশ্ন জাগে, 'ও সত্যিই ভালোবাসে তো? ওর সঙ্গে থাকতে পারব তো?' কিন্তু কারণ ব্যাখ্যা করে এপ্রশ্ন বন্ধুদেরও করতে পারেন না কেউ। কারণে মনে থাকে আশঙ্কা, বন্ধু যদি ভুল বোঝে!
দিনভর মেসেজে-ফোনে কথা হত প্রেমিকের সঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা কমেছে। সঙ্গী মানসিক দূরত্ব বাড়াচ্ছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট কমছে বুঝতে পেরেও অনেকেই চুপ করে থাকেন। তাঁরা বুঝে উঠতে পারেন না কেন হচ্ছে, কোথায় ভুল। এরকম পরিস্থিতিতেও ChatGPT'র দ্বারস্থ হয়েছে অনেকে। তাঁদের প্রশ্ন, "সঙ্গী কেন দূরে সরে যাচ্ছে আমার থেকে?"
আরও পড়ুন:
সকলেই জীবনে কখনও না কখনও বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেছেন। তা থেকে বেরনো যে কতটা কঠিন তা কারও অজানা নয়। কারণ, দূরত্ব বাড়লেও ভালোবাসা তো থেকেই যায়। যাকে ঘিরে দিনের শুরু হত, আচমকা একদিন সে নেই! এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া একটা যুদ্ধের থেকে কম নয়। তথ্য বলছে বহু মানুষ প্রাক্তনকে ভুলে নতুন করে শুরুর টিপস চায় চ্যাটজিপিটির কাছে।