রবিবার পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা। ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা লিখেছিলেন, ‘জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
২৭
২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। পাঁচবছর পর আলাদা হল তাঁদের পথ। বান্দ্রার পারিবারিক আদালত তাঁদের ডিভোর্সে সিলমোহর দিয়েছে মার্চের ২০ তারিখ। এর মধ্যে চাহালের সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন রয়েছে মাহভাশের।
এপ্রিলের ৩০ তারিখ কারুং ওনলারের সঙ্গে প্রায় ২০ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার কথা ঘোষণা করেন বক্সার মেরি কম। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের প্রেমকাহিনি যথেষ্ট জনপ্রিয় ছিল দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এমনকী মেরির জীবনে পরপুরুষের আগমনের খবরও শোনা যাচ্ছে।
৪৭
অস্ট্রেলিয়ার বাসিন্দা আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানের। ১০ বছরের বিবাহিত জীবনে একটি পুত্রও রয়েছে তাঁদের। তবে ২০২৩ সালে দিল্লি হাই কোর্টের নির্দেশে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। সম্প্রতি তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি শাইনের সঙ্গে।
৫৭
কুড়ি বছরের বৈবাহিক সম্পর্কে দাঁড়ি টানার জল্পনা বীরেন্দ্র শেহওয়াগ ও আরতি আহলাওয়াতের। বেশ কয়েক মাস হয়ে গেল তাঁরা আলাদা থাকছেন। তারকা দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। তাদের নাম আর্যবীর ও বেদান্ত। তবে এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের।
২০২০ সালে বাগদানের পরেই বিয়ে হয় হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের। সেবছর জন্ম নেয় তাঁদের পুত্র অগস্ত্য। ২০২৩ সালে উদয়পুরে ফের ধুমধাম করে বিয়ে হয় দুজনের। কিন্তু বছর ঘুরতেই আলাদা হয়ে যান তারকা দম্পতি।
৭৭
বিচ্ছেদ জল্পনা রয়েছে ক্রিকেটার মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টির। আশ্রিতা মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কয়েকটি তামিল সিনেমায় অভিনয়ও করেছেন। সোশাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছেন। গত বছরের মাঝামাঝি সময় থেকেই দুজনের সম্পর্ক টলমল। সোশাল মিডিয়া থেকে মণীশের সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন আশ্রিতা।
আঠারোয় পা দিলেন লামিনে ইয়ামাল। স্পেনের ইবিজায় ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেছেন স্পেনের বিস্ময় প্রতিভা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর বার্সেলোনার সতীর্থ আলেজান্দ্রো বালদে ও গাভি। যদিও পরদিনই ক্লাবের মেডিক্যাল রয়েছে ইয়ামালের।
২৮
ইতিমধ্যেই অসংখ্য রেকর্ড গড়ে ফেলেছেন ইয়ামাল। স্পেনের হয়ে ইউরো জেতা ছাড়াও বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন। এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা থেকে সর্বকনিষ্ঠ হিসেবে ইউরো কাপ জয়, অনেক রেকর্ড তাঁর নামে।
এছাড়া লা লিগায় গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সে অভিষেক বা সবচেয়ে কম বয়সে গোল সবই তাঁর নামে। এমনকী ইউরোতে সবচেয়ে কম বয়সে গোল ও ইউরো ফাইনালে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারও তিনি। আর সেগুলো সবই করেছিলেন ১৭ বছর বয়সে।
৪৮
২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সেলোর জার্সিতে অভিষেক হয় তাঁর। প্রথমে তাঁর সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি ছিল। পরে তা বাড়িয়ে ২০৩১ পর্যন্ত করা হয়। ইয়ামালের রিলিজ ক্লজ বাঁধা হয়েছে ১.১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা।
৫৮
অন্যদিকে তাঁর বাজারদর ১৬৩ মিলিয়ন ডলার। যা লিওনেল মেসি (২৭ মিলিয়ন) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১৬ মিলিয়ন) মোট বাজারদরের থেকেও অনেক বেশি। ইয়ামালের বাজারদরের অঙ্ক ভারতীয় মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা। 'নতুন মেসি' বলেও ডাকা হচ্ছে ইয়ামালকে।
বার্সেলোনায় তাঁর বার্ষিক আয় ১০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। বার্সেলোনায় তৃতীয় সবচেয়ে বেশি বেতন ইয়ামালের। এছাড়া অ্যাডিডাসের সঙ্গে ১০ বছরের জন্য ৩৪ মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে তাঁর। তার বাইরে আরও অনেক সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে ইয়ামালের।
৭৮
তবে শুধু ফুটবল নয়, অন্য বিষয় নিয়েও বিতর্কে জড়িয়েছেন ইয়ামাল। কিছুদিন আগেই জল্পনা ছড়ায় ৩০ বছর বয়সি মডেল ফাতি ভাজকুয়েজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। ইয়ামাল ছুটি কাটানোর যে ছবি আপলোড করেছিলেন, সেটার সঙ্গে মিল ছিল ফাতির ছবির।
৮৮
আরও একবার বিতর্কে জড়ান ইয়ামাল। ২৯ বছর বয়সি পর্নস্টার ক্লদিয়া বাভেল বিস্ফোরক অভিযোগ করেন যে, ইয়ামাল নাকি বাড়িতে ডেকেছে। যদিও স্পেনের ফুটবলার সেই অভিযোগ উড়িয়ে দেন।