রবি ও সোমবার সরস্বতী পুজো। তিথি মেনে বাগদেবীর আরাধনায় মেতেছে বাঙালিরা। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ছবি সৌজন্যে ফেসবুক।
২৬
পাশে স্ত্রী, ছেলেকে কোলে নিয়ে সরস্বতী পুজোয় শামিল হন অভিষেক। মায়ের সঙ্গে ম্যাচিং করে হলুদ পাঞ্জাবিতে সেজেছিল ছোট্ট আয়াংশ। ছবি সৌজন্যে ফেসবুক।
ছেলের হাত ধরে আরতি করেন তৃণমূল সাংসদ। সোশাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন সেই ছবি।
৪৬
এদিন ফেসবুক পোস্টে অভিষেক লিখেছেন, 'বসন্ত পঞ্চমীর পবিত্র দিনে বাগদেবীর আরাধনায় শামিল হয়েছি। তিনিই জ্ঞান, বুদ্ধি ও শিল্পের চিরন্তর উৎস। বাগদেবীই অজ্ঞতা দূর করে জ্ঞান ও সৃজনশীলতার পথ আলোকিত করেন।'
৫৬
অভিষেক আরও লেখেন, 'দেবী সরস্বতী প্রত্যেক ছাত্র ও শিল্পীকে স্বপ্ন দেখার সাহস জোগান। আমি হাত জোড় করে সকলের জন্য প্রজ্ঞা, জ্ঞান এবং সমৃদ্ধির প্রার্থনা করছি।"
নিউজিল্যান্ডের বিখ্যাত গার্ডেন সিটি এবং নিউজিল্যান্ড ক্রিকেটের সাংস্কৃতিক আবাসস্থলে বাগদেবীর আরাধনা। কুমোরটুলি থেকে আসে প্রতিমা। ২০২০ সালে মাত্র ৫ জন মূল সদস্য সরস্বতী পুজোর আয়োজন করেন। বর্তমানে পুজো কমিটির সদস্য সংখ্যা ৩৮। দুর্গাপুজোর আয়োজনও করেন তাঁরা।
২৬
ফিলিপসটাউন কমিউনিটি হাবে বাঙালিয়ানা এবং সংস্কৃতির অভিনব মেলবন্ধন। মন্ত্রোচ্চারণ করে পুজো করা হয়। পুজোর আয়োজন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউজিল্যান্ডে যেন একটুকরো বাংলা।
বাগদেবীর আরাধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। নাচ ও গানে জমজমাট অনুষ্ঠানে মেতে ওঠেন সকলে।
৪৬
আট থেকে আশি - প্রায় সকলে এই অনুষ্ঠানে যোগদান করেন। কেউ বাংলা গানে মন ভরান দর্শক। কারও গলায় হিন্দি গান শোনেন শ্রোতারা। দর্শকদের মধ্যেও উন্মাদনা ছিল তুঙ্গে।
৫৬
চিরাচরিত হলুদ শাড়ি পরে সাজেন মহিলারা। সবমিলিয়ে বাগদেবীর আরাধনায় চুটিয়ে আনন্দ করেন প্রবাসীরা।