চাপ কাটাতে ‘রহমান ডাকাইতে’র ভূমিকায় অর্শদীপ, পাক মহারণের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় দল
পাকিস্তান ম্যাচ থেকেই বিশ্বকাপে ‘আসল’ পরীক্ষা শুরু ভারতের।
পাকিস্তান ম্যাচ থেকেই বিশ্বকাপে ‘আসল’ পরীক্ষা শুরু ভারতের। প্রথম দু’টো ম্যাচ ভারত জিতেছে ঠিকই। কিন্তু সমস্যাও রয়ে গিয়েছে। চোট-আঘাত, ফর্মের উত্থানপতনে যেন প্রথম একাদশও ঠিক হয়নি সূর্যকুমারদের। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মহারণে তো সেরা এগারোই নামাতে হবে। আর সেই ম্যাচে একাধিক পরীক্ষানিরীক্ষার পথে হাঁটছেন কোচ গৌতম গম্ভীর। ছবি দেবাশিস সেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
১৯৮৯ সালে লাহোরে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিয়েছিলেন রেখা ও বিনোদ খান্না। সেখানে মঞ্চে তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল জাভেদ মিঁয়াদাদ ও ইমরান খানকেও। মিঁয়াদাদও কোমর দোলান বিনোদ-রেখার সঙ্গে। নাচতে অনুরোধ করেন ইমরানকেও। স্মৃতির সরণি থেকে ভেসে আসা বিনোদ খান্নার সেই স্টেপ। বিশেষ করে তাঁর হাতের মুভমেন্টের সঙ্গে আশ্চর্য মিল অক্ষয়ের ভাইরাল স্টেপের। সেই স্মৃতি ফেরালেন অর্শদীপ। ফাইল ছবি।
উল্লেখ্য, নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি অভিষেক শর্মা। টসের সময় অধিনায়ক সূর্য জানিয়ে যান, পেটের সমস্যা থেকে সুস্থ হতে তরুণ ওপেনারের এখনও সময় লাগবে। সেই জায়গায় সঞ্জু স্যামসন সুযোগ পেয়ে ৮ বলে ২২ রান করে যান। ঝোড়ো ইনিংস খেললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকই ফিরছেন। আর সেটা হলে ভারতের ভাঁড়ারে গোলা-বারুদ আরও বাড়বে। ছবি দেবাশিস সেন।
এখানেই শেষ নয়। কলম্বোর পিচে পাকিস্তান দু’টো ম্যাচ খেলে ফেলেছে। সেখানকার পিচ স্লো, স্পিন সহায়ক। পাকিস্তান সাইম আয়ুব, আবরার আহমেদ, উসমান তারিক, মহম্মদ নওয়াজ ও শাদাব খান- পাঁচ স্পিনারে মাঠে নেমেছে। সুবিধাও পাচ্ছে। ভারতও কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল তো আছেনই। তিলক বর্মাও স্পিন বোলিং করেন। এবার স্পিন অস্ত্রে শান দিতে প্রথম একাদশে বদল করতে চলেছে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে হয়তো অর্শদীপ...
এমনিতে ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। বর্তমানে দুই দলে যারা খেলেন, তাঁদের মধ্যে আর আগের মতো সখ্য নেই। বরং বিরোধ বেশি। তবে একটা বিষয়ে বিস্তর মিল পাওয়া গেল পাক অধিনায়ক সলমন আলি আঘা এবং ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। রবিবার মহারণে কি হাত মেলাবেন দুই দলের ক্রিকেটাররা? এ প্রশ্নে সাসপেন্স বজায় রাখলেন দুই দলের অধিনায়কই। ছবি দেবাশিস সেন।
সলমন আলি আঘা সাসপেন্স রেখে বলে যান, “করমর্দনের বিষয়টি আপনারা মাঠেই দেখতে পাবেন।” ঠিক একই সুর শোনা গেল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের গলাতেও। তিনিও আঘার মতো বলে গেলেন, “আমরা টসেই করমর্দনের ব্যাপারটা দেখব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।” অর্থাৎ দুই অধিনায়কই একই রকমভাবে সাসপেন্স বজায় রাখলেন। উল্লেখ্য, কলম্বো পৌঁছে অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। ছবি দেবাশিস সেন।
বিস্তর টানাপোড়েন, বিস্তর বিতর্কের পর রবিবার ভারত-পাক মহারণ। এ পর্যন্ত ম্যাড়ম্যাড়ে বিশ্বকাপকে ঝাঁকুনি দেওয়ার জন্য এই ম্যাচেরই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। নজর কাড়লেন অভিষেক শর্মা। নেটে উসমান তারিককে নকল করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তিন ঘণ্টার প্যাকটিস সেশনের মাঝপথে বৃষ্টিও শুরু হয়। তাই দেড় ঘণ্টার বেশি অনুশীলন করতে পারেনি ভারতীয় দল। আগামিকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলম্বোয়। ফাইল ছবি।