এর পর বড়মার নবনির্মিত মন্দিরে যান সাংসদ। নিজের ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কষ্টিপাথরের মূর্তিতেও পুজো দেন তিনি। ছবি: অর্ণব দাস।
৪৫
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই মন্ত্রী ব্রাত্য বসু ও পার্থ ভৌমিক। নেতাকে দেখতে মন্দির চত্বরে ভিড় করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ছবি: অর্ণব দাস।
৫৫
পুজো দিয়ে বেরিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "পুজো দিতেই এসেছিলাম। আজ কোনও রাজনীতির কথা বলব না।" ছবি: অর্ণব দাস।
বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান। মেগাটুর্নামেন্টে সাতটি সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়েছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের সপ্তম সেঞ্চুরি করেন হিটম্যান।
৪১০
দল হিসাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র পাঁচ উইকেট খুইয়ে ৪২৮ রান তোলে প্রোটিয়ারা। বিশ্বকাপের ইতিহাসে কোনও দল এত বেশি রান করতে পারেনি।
৫১০
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপ চলাকালীনই এই নজির গড়েন ভারত অধিনায়ক। ক্রিস গেইলের ৫৫৩ ছক্কার রেকর্ড ভাঙেন আফগানিস্তানের বিরুদ্ধে। আপাতত ৫৭৫টি ছক্কা রয়েছে রোহিতের ঝুলিতে।
বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি। চলতি বিশ্বকাপের পাঁচ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন বাংলার পেসার। ১৬ ম্যাচে ৪৭ উইকেট শামির ঝুলিতে।
৭১০
গ্রুপ পর্বের শেষে সবচেয়ে বেশি রান সংগ্রাহক বিরাট কোহলি। ৯ ইনিংসে ৫৯৪ রান করেছেন কিং কোহলি।
বিশ্বকাপের সেরা ব্যাটিং পারফরম্যান্স গ্লেন ম্যাক্সওয়েলের। আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রান তাড়া করার ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি ব্যক্তিগত স্কোর।
১০১০
এক ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স মহম্মদ শামির। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন বাংলার পেসার।
কিয়ারা যা পরেন, তাতেই ভালো লাগে। তাই তো মাখন নরম শরীরে যখন লাল শাড়ি পরলেন, শুধু সিদ্ধার্থ হতবাক হননি, অবাক হয়েছেন পার্টির সকলে।
৭৭
বলিউডে এখনও পা দেননি। তবে রূপের ছটায় সোশাল মিডিয়ায় নেটিজেনদের মন কেড়েছেন অমিতাভের নাতনি নব্যা নভেলি নন্দা। দিওয়ালি পার্টিতে লাল শাড়িতে নজর কাড়লেন তিনিও। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, লাল রং বরাবরই নজর কাড়া। তবে দিওয়ালিতে সবার মাঝে নজর কাড়তে লাল রঙের থেকে ভালো কিছু হয় না। ফেস্টিভ মুড ধরে রাখে এই রং। তবে এখানে কিন্তু করিনা, আলিয়াদের প্রিয় রং লাল হওয়ার কারণেই তাঁরা বেছে নিয়েছেন এমন...