ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েই একের পর এক সাফল্য তৃষার, হু হু করে বাড়ছে ফলোয়ার
ময়দানে নজরকাড়া তাঁর খেলা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১৭:৫৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১৭:৫৩
১৮
২২ গজের দুনিয়ায় অতীতে রাতারাতি সেনসেশন হয়ে উঠতে দেখা গিয়েছে মহিলা ক্রিকেটারকে। তবে সবসময়ই যে তা মাঠের পারফরম্যান্সের জন্য হয়েছে, তা নয়। মাঠের বাইরের নানা ঘটনাতেও শিরোনামে উঠে এসেছেন তাঁরা। তবে ময়দানের কোনও মহিলা ফুটবলারকে নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা হয়েছে, এমনটা সচরাচর শোনা যায়নি।
Advertisement
২৮
তবে এবার সত্যিই কলকাতার ময়দানে সাড়া ফেলে দিয়েছেন এক তরুণী ফুটবলার। ইনস্টাগ্রামে যাঁর ফলোয়ারের সংখ্য়া লাফিয়ে বাড়ছে। তিনি ইস্টবেঙ্গলের মহিলা দলের ক্যাপ্টেন তৃষা মল্লিক।
ইনস্টাগ্রামে নিয়মিত যাতায়াত থাকলে আপনিও নিশ্চয়ই এই নামটির সঙ্গে পরিচিত হয়ে গিয়েছেন। বর্তমানে টক অফ দ্য টাউন তৃষা। অধিনায়ক হিসেবে প্রথম মরশুমেই ময়দান কাঁপাচ্ছেন তিনি।
Advertisement
৪৮
ক্যাপ্টেন হিসেবে এসেই সফল তৃষা। কন্যাশ্রী কাপে দলকে জিতিয়েছেন। তাঁর নেতৃত্বে ভালো ছন্দে ধরা দিয়েছে লাল-হলুদ। সম্প্রতি মহামেডানকেও হারিয়েছে তারা।
৫৮
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা তৃষা। প্রতিদিনই যাঁর ফলোয়ার বাড়ছে হু হু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর ফলোয়ার ৬৯ হাজার অতিক্রম করেছে।