কোনও ক্রিকেটার নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটোশুট দুই চিতার, রইল ছবি
বৃহস্পতিবার ঢাকে কাঠি পড়ল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। প্রতিযোগিতা শুরু হল ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচ দিয়ে।
আরও পড়ুন:
কখনও শ্রীমান শার্দূলকে সঙ্গ দিতে এসেছে তার দোসর। আইসিসি লিখেছে, 'চিতা এবং ক্রিকেট ফ্যানেরা এই টফ্রিকে কৌতূহলীভাবেই দেখছে। সবাই অ্যাকশনের জন্য তৈরি। এর জন্য তারা ধন্যবাদ জানিয়েছে নামিবিয়ার ইকো-ট্যুরিজম কোম্পানি নানকুসে ফাউন্ডেশনকে। বন্যপ্রাণী সুরক্ষা, অভয়ারণ্য সংরক্ষণে তাদের বড় ভূমিকা রয়েছে। আহত প্রাণীদের যত্ন নিয়ে খোলা জঙ্গলে পাঠিয়ে দেওয়াই তাদের লক্ষ্য।
আরও পড়ুন:
ট্রফির কাছে চিতাবাঘের পোজ দেওয়ার ছবি এবং ভিডিও দ্রুত ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে। ভিডিওর পোস্টে তারা লেখে, 'প্রত্যেক দল হৃতগৌরবের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত।' এক নেট নাগরিক যা দেখে লিখেছেন, 'চিতাটিও দেখছি অসাধারণ অভিনেতা।' আরেকজন লিখছেন, 'ম্যাচগুলি দেখার জন্য মুখিয়ে।' অনেকে আবার বলছে, চিতাবাঘের গতির মতোই এই বিশ্বকাপ দ্রুত জনপ্রিয়তা পাবে।
আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতবে কি না, সেটা সময়ই বলবে। কিন্তু এবারই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভবের প্রথম ও শেষ। কারণ বিসিসিআইয়ের নিয়ম। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নিয়ম করা হয়, কোনও প্লেয়ার একবারের বেশি ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে না। সেই সময় ভারতের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর পরিকল্পনায় এই নিয়মের মূল উদ্দেশ্য, ভারতের আরও প্রতিভাকে তুলে আনা। একই সঙ্গে তাদের আরও বেশি...