এক বছরে চারবার, রাজকোটেও মাঠে ঢুকে ‘ঈশ্বর’কে আলিঙ্গন কোহলিভক্তের, নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন
হাজতবাস, মামলার গেরো, নিরাপত্তারক্ষীদের মার, কিছুই দমাতে পারছে না বিরাট ভক্তদের।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ঋতুপর্ণ পাখিরাকে রাত কাটাতে হয় হাজতে। কিন্ত তাতেও দমে যাননি বিরাট ভক্তরা। ডিসেম্বরের শুরুতে রাঁচিতেও একই ঘটনা ঘটে। রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। তারপরেই দৌড়ে মাঠে ঢুকে পড়ে তাঁর পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। জানা গিয়েছে, সেই ভক্ত আসলে আরামবাগের পুড়শুড়ার বাসিন্দা। নাম শৌভিক মুর্মু। তাঁকেও আটক করে রাঁচি পুলিশ।
পর পর দুই 'ভক্ত' বিরাটকে ছুঁয়ে দেখার আর্তিতে হাজতে বাস করতে বাধ্য হন। কিন্ত তাতেও দমেনি বাকিদের উৎসাহ। এই ঘটনার দিন তিনেক বাদেই রায়পুরের মাঠে ফের মাঠে ঢুকে পড়েন আরেক কোহলি ভক্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তখন সদ্য সেঞ্চুরি পূরণ করেছেন বিরাট। ওভার শেষে জলপানের বিরতির সময়েই ওই যুবক মাঠে ঢুকে পড়েন। বিরাটের পা জড়িয়ে ধরেন। পরে অবশ্য নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান ওই বিরাটভক্তকে।