আয়, আরও বেঁধে বেঁধে ‘রাখি’, ময়দানে নজিরবিহীন সম্প্রীতি
জেগে উঠেছে কলকাতা ময়দান। স্মরণকালের মধ্যে এমন নজিরবিহীন সম্প্রীতির ছবি কি দেখা গিয়েছে?
প্রতিবাদের ফুলকি জ্বলতে শুরু করে দিয়েছিল শনিবার দুপুর থেকেই। শনিবারই জানিয়ে দেওয়া হল রবিবারের ডুরান্ড ডার্বি আয়োজন করা সম্ভব হচ্ছে না। রবিবার যুবভারতী ও তৎসংলগ্ন এলাকায় তিন প্রধানের সমর্থকরা নজিরবিহীন প্রতিবাদে সামিল হন। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন ছিল, লাঠি চার্জ করা হয় সমর্থকদের উপরে। আজ সোমবার রাখি উৎসবে মেতে ওঠে কলকাতা ময়দান।