শীতের হাওয়ায় লাগল নাচন… রাজ্যজুড়ে মনোরম পরিবেশ, আরও নামবে পারদ?
রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। নতুন করে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে খবর। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। ছবি: অরিজিৎ সাহা