নন্দন দত্ত, সিউড়ি: আজ ফলহারিণী অমাবস্যা। সোমবার সকাল থেকেই তারাপীঠে সাজ সাজ রব। ফল দিয়ে তারা মায়ের আরাধনা সারছেন ভক্তরা। তাঁদের একটাই প্রার্থনা, ‘মা তুমি আমার কুফল নিয়ে সুফল আমাকে দাও।’ তবে বিশেষ পুজো হবে রাতে। তবে শুধু তারাপীঠ নয়, এদিন অন্যান্য মন্দিরেও দেবীকে ফল উৎসর্গ করেন ভক্তরা।

জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতেই হয় ফলহারিণী কালীপুজো। এদিন দেবীকে মরশুমি ফল দিয়ে সাজানো হয়। ভক্তরা পাঁচটি বা ন’টি ফল দিয়ে পুজো দিয়েছেন। রাতে মায়ের মুকুট থেকে গলার মালা সবটাই হয়েছে ফলের।

সকাল থেকেই ‘জয় মা তারা, জয় মা তারা’ ধ্বনিতে মুখরিত মায়ের মন্দির। যাতে প্রত্যেকে সুষ্ঠভাবে পুজো দিতে পারে মন্দির কমিটি এবং তারামাতা সেবাইত সংঘ থেকে পুলিশ, প্রশাসন, স্বেচ্ছাসেবীরা সকলেই সতর্ক।

এই অমাবস্যা তিথিতে মা তারাকে দু’বার অন্নভোগ দেওয়া হয়। রাতের ভোগ, বিশেষ ভোগ। খিচুড়ি ও অন্যান্য ভোগের সঙ্গে ফল দেওয়া হচ্ছে।

কৌশিকী অমাবস্যার পর এই ফলহারিণী অমাবস্যাতে সবচেয়ে বেশি ভিড় হয় তারাপীঠে। গভীর রাত পর্যন্ত মন্দিরে চলে পুজো। ভিড় থাকে শ্মশানেও। সেখানেও তন্ত্রসাধনা চলে।

সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের