Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬

সত্যিই কি সরস্বতী পুজোর আগে কুল খেলে রুষ্ট হন দেবী? আসল কারণ জানলে অবাক হবেন

নেপথ্যে রয়েছে পৌরাণিক ও বৈজ্ঞানিক উভয় কারণই। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ২০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ২০:৪৫

options
link
সত্যিই কি সরস্বতী পুজোর আগে কুল খেলে রুষ্ট হন দেবী? আসল কারণ জানলে অবাক হবেন zoom
ফাইল ছবি।
Advertisement

সরস্বতী পুজোর আগে কুল? নৈব নৈব চ! যারা পড়াশোনার পাট চুকিয়ে ফেলেছেন তাঁরাও পলাশপ্রিয়ার আরাধনার আগে কুল দাঁতে কাটেন না। পাছে বাগদেবী রুষ্ট হন। কারণ ছেলেবেলায় সকলের মনেই এইনিয়ে ভয়-ভীতি ঢুকিয়ে দেন অভিভাবকরা। পরবর্তীতে বয়স বাড়লেও এনিয়ে ধারণার বদল হয় না। ফলে সরস্বতী পুজোর আগে কেউই কুল খাওয়ার সাহস দেখান না। কিন্তু জানেন কী কেন এই সময়টায় কুল খেতে বারণ করা হয়? নেপথ্যে রয়েছে পৌরাণিক ও বৈজ্ঞানিক উভয় কারণই। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

ফাইল ছবি।

কথিত আছে, কুল নাকি বাগদেবীর সব চেয়ে প্রিয় ফল। আমাদের দেশে যে কোনও ফসলই প্রথমে ইশ্বরকে নিবেদন করে তারপর তা খাওয়া হয়। কুলের ক্ষেত্রেও সেকথা ভেবেই এই নিয়ম তৈরি হয়েছে। মনে করা হত, দেবীর প্রিয় ফল কুল তাঁকে নিবেদন করে না খেলে তা অপমান করা। ছোটদের পক্ষে তা বোঝা সম্ভব নয়। সেই কারণে খুদেদের বলা হয়, পুজোর আগে কুল খেলে রুষ্ট হন দেবী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমাদের দেশে যে কোনও ফসলই প্রথমে ইশ্বরকে নিবেদন করে তারপর তা খাওয়া হয়। কুলের ক্ষেত্রেও সেকথা ভেবেই এই নিয়ম তৈরি হয়েছে।

তবে এত গেল ধর্মীয় কারণ। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও। কুল হয় শীতের শেষ ও বসন্তকালের শুরুর দিকে। সরস্বতী পুজোর সময় কুল কাঁচা থাকে। যা একেবারেই স্বাস্থ্যকর নয়। এদিকে এই সময়টায় আবহাওয়ার কারণে এমনিতেই সর্দি-কাশি-জ্বর লেগে থাকে ঘরে ঘরে। তার মধ্যে কাঁচা কুল খেলে সর্দি-কাশি বাড়ার আশঙ্কা থাকে। হতে পারে পেটের সমস্যাও। সেই কথা মাথায় রেখেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.