সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল ‘প্রাচীচেতা মহোৎসব’। ঠাকুরের বাণী, আদর্শ এবং মানবজীবন গঠনের পথকে সমাজের মধ্যে জাগিয়ে তোলাই ছিল এই মহোৎসবের প্রধান লক্ষ্য। ফলে শহর জুড়ে তৈরি হয় এক আধ্যাত্মিক পরিবেশ।
মহোৎসবের প্রাক্কালে, শনিবার, মানবসেবার বার্তা পৌঁছে দেওয়া হয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, রেল হাসপাতাল, কুমারগ্রাম ব্লক হাসপাতাল এবং আলিপুরদুয়ার সংশোধনাগারে রোগী ও আবাসিকদের ফল বিতরণ করা হয়। রবিবার প্রধান অনুষ্ঠানে কলকাতার প্রখ্যাত চিকিৎসক ডাঃ বি. পি. দাস (চেয়ারম্যান), সম্পাদক ডাঃ দেবী প্রসাদ দাস এবং সভাপতি নিত্যানন্দ নন্দী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই শিবিরে কলকাতা ও উত্তরবঙ্গের অভিজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। শল্যচিকিৎসক অধ্যাপক ডাঃ সরূপ চক্রবর্তী এবং শিক্ষাবিদ অধ্যাপক ডঃ দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা আলোচনা করেন। তাঁরা শ্রীশ্রীঠাকুরের স্বাস্থ্য-সদাচার, জীবনবৃদ্ধির পথ এবং আধুনিক সমাজ গঠনে তাঁর আদর্শ কতটা গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে বক্তব্য রাখেন।
সারাদিন ধরে চলে গান, কীর্তন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে ছিল কল্যবর্ত এবং দুপুরে ভান্ডারায় প্রসাদ বিতরণ। ভক্তদের সক্রিয় অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলিপুরদুয়ারের পাশাপাশি কুচবিহার, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা ও কলকাতা থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল। এই ‘প্রাচীচেতা মহোৎসব’ আলিপুরদুয়ারে এক স্মরণীয় ধর্মীয়-আধ্যাত্মিক মহোৎসবে পরিণত হয়।
সর্বশেষ খবর
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র
-
২৬/১১ হামলায় কুড়ি জন অন্তঃসত্ত্বার প্রাণরক্ষা, ‘বীরাঙ্গনা’ নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা
-
বহু জায়গায় দরবারেও মেলেনি! নিজের টাকায় পড়ুয়াদের জন্য পাকা রাস্তা নির্মাণ প্রধান শিক্ষকের