রাজ কুমার, আলিপুরদুয়ার: বিশ্ব বাঘ দিবসে (World Tiger Day) বক্সা ব্যাঘ্র প্রকল্পের জন্য সুখবর। বক্সাতে হলুদ ডোরাকাটার অস্তিত্ব স্বীকার করল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। আজ অর্থাৎ শনিবার উত্তরাখন্ডের করবেট ন্যাশনাল পার্কে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ করে তারা। সেই রিপোর্টেই মিলল সুখবর।
সেই রিপোর্টেই দাবি করা হয়েছে, বক্সা অভয়ারণ্যতে একটি বাঘ রয়েছে। উত্তরবঙ্গে মোট দু’টো বাঘের অস্তিত্বের কথা বলা হয়েছে। তার মধ্যে বক্সাতে একটা বাঘ রয়েছে বলে দাবি করা হয়েছে বাঘ সুমারির রিপোর্ট। উল্লেখ্য, ২০১৮ সালে বাঘ সুমারিতে বক্সাতে কোনও বাঘের অস্তিত্ব পাওয়া যায়নি। ২০২২ সালে বাঘ সুমারির রিপোর্ট আজ প্রকাশ হল। সেই রিপোর্টে বক্সাতে একটি বাঘের উপস্থিতি স্বীকার করে নিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।
[আরও পড়ুন: বুদ্ধবাবুকে দেখতে হাসপাতাল যাচ্ছেন মমতা, কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?]
ব্যাঘ্র প্রকল্প। বড়সড় এলাকাজুড়ে শুধুই বাঘেদের বাসস্থান। পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতের গর্ব বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve)। প্রকৃতিকে ভালবেসে প্রকৃতির আরেক সদস্যের জন্য খুলে দেওয়া প্রকৃতির দ্বার। চেষ্টার ত্রুটি ছিল না কিছু। সাফল্যও মিলেছে বটে। ডোরাকাটা বনের রাজাকে দেখতে কত পর্যটকই না ঘুরে গিয়েছেন বক্সায়। অবশেষে তার দেখা মিলল। আর তার অস্তিত্ব স্বীকার করে নিল কেন্দ্রও।
[আরও পড়ুন: গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভরতি হাসপাতালে]
সর্বশেষ খবর
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা
-
প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, ঘরের বাইরে বধূর গলাকাটা দেহ! চাঞ্চল্য দুর্গাপুরে
-
‘বৈভবের জন্য আমার স্ত্রীও দলীপ ট্রফি দেখছে’, ভবিষ্যতের ‘রাজা’কে নিয়ে মুগ্ধ বিশ্বজয়ী তারকা
-
ডেঙ্গি রুখতে ‘অ্যাকশনে’ অগ্নিমিত্রা, আসানসোলের সব বরোতে নজরদারি চালাবে ‘সিটি ওয়াচ কার’