সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র গড়ে উঠবে অন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে৷ এমনটাই জানা গিয়েছে পিএমও সূত্রে৷ পুরো বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে এনটিপিসি’কে৷
সময়ের সঙ্গে সঙ্গে পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা বেড়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের৷ বিদ্যুৎ ব্যবস্থাও আগের থেকে উন্নত হয়েছে৷ তবে তা খুবই স্বল্প হারে৷ কিছু জায়গায় সৌরশক্তির ব্যবহার হয়েছে বটে, কিন্তু তা কেবলমাত্র দিনের বেলাতেই কার্যকর৷ বেশিরভাগ জায়গাতেই জেনারেটর বা ব্যাটারি দিয়ে কাজ চালাতে হয়৷ লাদাখ, সিয়াচেনের মতো প্রত্যন্ত এলাকাগুলিতেও একই সমস্যা৷ এই ঘাটতি মেটাতেই উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদি সরকার৷
পোর্টব্লেয়ারের দুটি স্থানে তৈরি হবে ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র৷ চিড়িয়া টাপুতে তৈরি হবে ৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র৷ আর ১৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে মংলু টান এলাকায়৷ দুই জায়গাতেই বিদ্যুৎ সঞ্চয় করে রাখা হবে৷ এই কাজে এনটিপিসি’কে সাহায্য করবে আন্দামান প্রশাসন৷ জানা গিয়েছে, ২০১৮ সালের মধ্যেই শেষ করে ফেলা হবে এই কাজ৷
সর্বশেষ খবর
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!
-
তিন সপ্তাহে ৬০ সদ্যোজাতের মৃত্যু, মালদহ মেডিক্যালে তদন্তে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি
-
‘বউদির সঙ্গেই থাকব’, স্ত্রীর গলা কেটে খাটের তলায় রাখল যুবক! তারপর…